বুধবার ● ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার
আত্রাইয়ে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) নওগাঁর আত্রাই উপজেলার নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কেশবপাড়ার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজাদ হোসেন উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশোপাড়ায় গত রোববার বোনের বাড়িতে বেড়ান যান আজাদ। সোমবার সকালে বাড়িতে আসার কথা বলে বেরিয়ে আসে। এরপর সন্ধ্যা পর্যন্তবাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় আহসানগঞ্জ ইউনিয়নের কেশবপাড়ার একটি ডোবায় আজাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
আত্রাইয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুধবার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩