শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সাদুল্যাপুরে গৃহবধুর লাশ উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » সাদুল্যাপুরে গৃহবধুর লাশ উদ্ধার
বুধবার ● ২৯ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদুল্যাপুরে গৃহবধুর লাশ উদ্ধার

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রুমানা বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে এলাকা নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। কেউ বলছে আত্মহত্যা, আবার কেউ বলছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী রুমানা বেগম। দাম্পত্য জীবনে এককন্যা সন্তানের জননী। ইতোপুর্বে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার ২৮ আগষ্ট রুমানা বেগমের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে বহুবিধ জল্পনা-কল্পনা। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে আলোচনার অন্ত নেই। তবে এলাকাবাসী জানান, রুমানা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত রুমানার স্বজনেরা বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দের জের ধরে মঙ্গলবার রুমানা বেগম তার ঘরে রাখা ব্লাকনাইট (মাথার চুল কালো করা কালী) খেয়ে অসুস্থ্য হয়। বিষয়টি জানতে পেরে রুমানাকে দ্রুত সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পথেই মারা গেছে বলে জানান।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু গৃহবধু রুমানা বেগমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, স্থানীয় অনেকে বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, আবার রুমানার শ্বশুর বলেছে সে আত্মহত্যা করে মারা গেছে।
খবর পেয়ে সাদুল্যাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল হক ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়া হয়। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, হত্যা নাকি আত্মহত্যা তা সঠিক বলা যাচ্ছে না। তবে ব্লাকনাইট (মাথার চুল কালো করা কালী) খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা কিংবা অভিযোগ দায়ের হয়নি বলে জানায় পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)