শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় পুলিশকে লক্ষ্য করে জেএমবি’র গুলি
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় পুলিশকে লক্ষ্য করে জেএমবি’র গুলি
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় পুলিশকে লক্ষ্য করে জেএমবি’র গুলি

---
ঢাকা প্রতিনিধি :: মিরপুর শাহ আলী থানা এলাকার ৬ তলা একটি ভবন দখলে নিয়েছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা। ধারণা করা হচ্ছে, ওই ভবনের বাসিন্দাদের জিম্মি করে রেখেছে জঙ্গিরা। পুলিশ ওই ভবন ও এর আশপাশের এলাকা ঘিরে রেখেছে। রাস্তা থেকে সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে মিরপুর ১-এর (রোড-৯, সেকশন-এ) ওই ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমাও ছুঁড়েছে জঙ্গিরা। অভিযান চালালে বিস্ফোরক দিয়ে ভবনটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

কিছুক্ষণ পরপর ওই ভবন থেকে গুলি-বোমার বিকট আওয়াজ শোনা যাচ্ছে। পুলিশ ওই ভবনে লক্ষ্য করে গুলি ছুড়ছে। ওই ভবন থেকেও পুলিশকে লক্ষ্য করে গুলি, বোমা নিক্ষেপ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন। তার নেতৃত্বেই চলছে এ অভিযান। তবে তিনি সাংবাদিকদের এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেছেন, অভিযান শেষে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ টিম সোয়াতের সদস্যরা। ধারণা করা হচ্ছে, ভবন জিম্মিকারী জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে।

এর আগে মিরপুর জোনের ডিসি কাইউম উজ জামান বলেছেন, ‘ধারণা করা হচ্ছে এই ভবনের ভেতরে জেএমবি সদস্যরা আছেন। ভবনটিতে তল্লাশির উদ্দেশ্যে ঘিরে রাখা হয়েছে।’

বর্তমানে ওই ভবনটির আশপাশের ভবনেও পুলিশ অবস্থান নিয়েছেন। ওই ভবনটি লক্ষ্য করে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে। ওই ভবনের বেশ কয়েকজন বাসিন্দা বের হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে পুলিশ এই ভবনের আশপাশে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা ওই ভবনে প্রবেশের চেষ্টা করে। র‌্যাবের সদস্যরা বর্তমানে অভিযানে অংশ নিচ্ছেন।

ওই এলাকায় ওয়াসা, বিদ্যুৎ ও দমকল বাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন বলে জানা গেছে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)