শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » প্রধানমন্ত্রী মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় গাজীপুরে তিতাসের প্রকৌশলী গ্রেফতার
প্রথম পাতা » গাজিপুর » প্রধানমন্ত্রী মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় গাজীপুরে তিতাসের প্রকৌশলী গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় গাজীপুরে তিতাসের প্রকৌশলী গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীসহ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে কটুক্তি ফেসবুকে শেয়ার করার অপরাধে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর জোনাল অফিসের এক সহকারি প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম আখেরুজ্জামান (৪০)।

গতকাল ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জিএমপি’র গোয়েন্দা পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে গাজীপুর সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম কাউসার চৌধুরী জানান, ইসলামী ছাত্রশিবিরের মূখপত্র বাঁশের কেল্লা নামের ফেসবুক আইডিতে তিনি ওইসব কটুক্তি শেয়ার করেন। পরে মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে তাকে জোনাল অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মোঃ রুহুল আমিন জানান, আখেরুজ্জামান সরকারি চাকুরী করা সত্ত্বেও তার নিজ ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, “ডিজিটাল বাংলাদেশে অবৈধ সরকার শেখ হাসিনার উন্নয়নের কাজ চলছে কেউ কিছু বলেন না, কোটি টাকা বাজেট রডের বদলে বাঁশ উন্নয়নে বাংলাদেশ”, “উন্নয়নের গল্প অবৈধ সরকারের দলীয় নেতারা অপরাধ সংঘটনে ব্যবহার করছে উঠতি বয়সের কিশোর যুবকদের, সাংবাদিকরা কিঞ্চিত ইঙ্গিত দিলেও প্রাণের ভয়ে দিতে পারছেন না রাঘব বোয়ালদের পরিচয়,” “পিতা-মাতার অসচেতনতায় অপরাধ জগতে জড়িয়ে পড়ছে আগামি প্রজন্ম” মন্তব্য বরে পোস্ট দেন। অপর আরেক পোস্টে তিনি বলেন “দেশবাসী দেখেন খুনি হাসিনা যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদেরকে পুলিশ বাহিনীতে গণহারে নিয়োগ দিয়ে আজ দেশের থানাগুলোকে জুয়া মদের আড্ডাখানা বানিয়েছে, দেশবাসী এই যদি হয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা তাহলে জনগণ কোথায় যাবে” দেশবাসী আওয়ামী লীগ খুনি হাসিনার বিরুদ্ধে সবাই রুখে দাড়াঁন” এ ধরনের পোস্ট দেয়ার অপরাধে গাজীপুর তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপবক অজিত চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত আখেরুজ্জামান তিতাসের ওই কার্যালয়ে প্রায় আট বছরেরও বেশী সময় ধরে কর্মরত আছেন। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর শাখার সিস্টেম অপারেশনের (উত্তর) জয়দেবপুর সেক্টরের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।





আর্কাইভ