শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » ভিন্নমত দমন ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন
প্রথম পাতা » ঢাকা » ভিন্নমত দমন ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন
সোমবার ● ৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিন্নমত দমন ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন

---অনলাইন ডেস্ক :: মো.এনামুল হক এনা : নির্বাচনকে সামনে রেখে সরকার মূলত ভিন্নমত দমনের উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। ভিন্নমত দমন করে ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই এই আইন পাশ করা হয়েছে। আমাদের নতুন সময়ের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের মহাসচিব এম আবদুল্লাহ।

তিনি বলেন, এখনো ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়নি। তাতেই দেখা যায়, ইউটিউবে সরকারের বিপক্ষে যায়, এমন ভিডিও দেয়ার কারণে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ময়মনসিংয়ের অজপাড়াগাঁয়ের একজনকে দেখলাম, খুব বেশি বোঝেনও না ফেসবুক। তিনি নাকি প্রধানমন্ত্রীর ছবি শেয়ার দিয়েছেন, যেটা তার সমর্থকদের পছন্দ হয়নি। এই একটি ছবি শেয়ার দেওয়ার কারণে তাকে জেলে পাঠানো হয়েছে। সংবিধানের মৌলিক যে বিধান, তাতে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে॥ ভাবপ্রকাশের স্বাধীনতা রয়েছে॥ সবাই যে আমাকে পছন্দ করবে, আমার পক্ষে বলবে, আমার গুণগান করবে, এই প্রত্যাশা করাটাই ঠিক না। এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা।

এম আবদুল্লাহ বলেন, ‘আমি দোষী বলে আমি মানুষ। আমার দোষ নিয়ে আলোচনা হবে, আমার গুণের আলোচনা হবে। এটার সুযোগ দিতে হবে। সেখান থেকে আমি আমার দোষগুলো শুধরে নেবো। ক্ষমতায় থেকে কাজ করতে গেলে ভুল হবেই। এই ভুলগুলো গণমাধ্যম বা কোনো সত্যিকারের সমালোচক ধরিয়ে দেবে। আমার ভুলগুলোর গঠনমূলক সমালোচনা করবে। তখন আমি ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে যাবো। এটাই গণতান্ত্রিক মানসিকতা।

বিএফইউজের মহাসচিব বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বাধীন মতপ্রকাশের নিশ্চয়তার স্পষ্ট উল্লেখ আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিটি লাইন, প্রতিটি প্যারা, প্রতিটি ধারা সেই ৩৯ অনুচ্ছেদের লংঘন। শুধু তাই নয়, গোটা সংবিধানে নাগরিক মৌলিক অধিকারের যতগুলো ধারা আছে সবগুলো ধারার একটি সুষ্পষ্ট লঙ্ঘন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মধ্যদিয়ে একটি ধারা যুক্ত করেছেন সংবিধানে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এদেশে সংবিধান লঙ্ঘন করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধে অপরাধী হবেন। তার সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। এই সরকার নিজেরাই তো প্রতিনিয়ত প্রতি পদে পদে আইন করে সংবিধান লঙ্ঘন করছেন। সংবিধানের কোনো কিছু তোয়াক্কা করছেন না। সরকার বলছেন, তার মতাদর্শের সাংবাদিকদের কোনো সমস্যা হচ্ছে না। এর অর্থ কী? এর অর্থ হলো সরকারের মতাদর্শের সবাই নিরাপদ। তাদের পক্ষের কারো কোনো সমস্যা হবে না। ভিন্নমতকে দমনের জন্য তিনি এই আইনটি করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কোনো গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এটা কোনো সভ্য সমাজে কাম্য নয়। যারা আমাকে পছন্দ করেন কিংবা সমালোচনা করবেন; আমি তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করবো। বিনা ওয়ারেন্টে আমি তাদের গ্রেফতার করবো। আমি তাদের বাসাবাড়িতে ঢুকে তাদের কম্পিউটার জব্দ করবো। এটা হয় না।

এম আবদুল্লাহ আরো বলেন, আপনার বাসায় ঢুকে যদি কোনো কারণে আপনাকে পছন্দ না হয়, আপনার ল্যাপটপ বা কম্পিউটার সন্দেহজনকভাবে তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাওয়ার পর আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ল্যাপটপে কী ঢুকাবে? ধরুন, আপনার ল্যাপটপে রাষ্ট্রবিরোধী বা সরকারবিরোধী কিছু নেই কিন্তু তারা কিছু সেখানে দিয়ে দিলো। সেটা দিয়ে আপনার যাবজ্জীবন শাস্তির ব্যবস্থা করবে না এর গ্যারান্টিটা কে দেবে?

তিনি আরও বলেন, বাংলাদেশের বাস্তবতায় আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা দলীয় আনুগত্যের জায়গাটায়, এখানে পেশাদারিত্ব বলে তো কিছু আর অবশিষ্ট নেই। আমরা সেটা পদে পদে দেখতে পাচ্ছি। এই বাস্তবতায় এই ধরণের আইন যখন পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, তার পরিণতি হবে ভয়ংকর। সম্পাদনা : শরিফ উদ্দিন আহমেদ, সালেহ্ বিপ্লব । সূত্র: আমাদের সময়.কম





ঢাকা এর আরও খবর

চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে

আর্কাইভ