শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » হরিজন নাম পরিবর্তন করে পরিচ্ছন্ন কর্মী রেখেছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পাতা » জাতীয় » হরিজন নাম পরিবর্তন করে পরিচ্ছন্ন কর্মী রেখেছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিজন নাম পরিবর্তন করে পরিচ্ছন্ন কর্মী রেখেছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

---অনলাইন ডেস্ক :: ৮ অক্টোবর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পেশায় ছোট হতে পারে, আবার বড় হতে পারে। ছোট পেশার মানুষকে হরিজন হিসেবে দেখি না। মানুষকে মানুষ হিসেবে দেখি। এটা আমার বাবা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। এজন্যই হরিজন নাম পরিবর্তন করে পরিচ্ছন্ন কর্মী রেখেছি।

তিনি বলেন, শুধু ঢাকা সিটি কর্পোরেশনে নয়, সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যেসব পরিচ্ছন্ন কর্মী আছে তাদের সবার বাসস্থান হবে। বাংলাদেশের একটি মানুষও গৃহছাড়া থাকবে না। প্রতিটি মানুষ গৃহসহ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গকাল সোমবার ভিডিও কনফারেন্সিংয়ে দয়াগঞ্জ ও ধলপুর সিটি কলোনিতে হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত ৪টি আধুনিক ভবনের (৩৪৫টি ফ্ল্যাট) উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন। বিকেলে গণভবন থেকে তিনি এই ফ্লাটগুলো উদ্বোধন করেন। ৩৪৫টি পরিবারের মধ্যে বণ্টন করা হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন অপর প্রান্ত থেকে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সমস্যা সমাধান করার পেছনে এবং এই প্রকল্প গ্রহণ করার পেছনে ছোট একটি ইতিহাস তুলে ধরেন। ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমার ছোট বোন রেহানার মেয়ে পরিচ্ছন্ন কর্মীদের কয়েকজনকে বাসায় নিয়ে এসে আমাকে বলেছিলেন, ‘ওরা খুব কষ্টে থাকে। ওদের আবাসন সমস্যা সমাধান করে দাও। এর পরপরই একটি প্রকল্প হাতে নেই। ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। তখন ছিল বিএনপি। আর মেয়র ছিল সাদেক হোসেন খোকা। তাদের বাসা মেরামতের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা সাদেক হোসেন খোকা লুটপাট করে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৩ সালে এই প্রকল্প গ্রহণ করি। আজ চারটি ভবন উদ্বোধন করছি। আরো ১৩টি ভবন হবে। আপনারা মান সম্পন্ন আবাসন পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন।

পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ছেলে-মেয়েরা অবশ্যই লেখাপড়া করবে। শিক্ষিত হয়ে তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সিটি কর্পোরেশনের রাস্তা পরিষ্কার করবে। তারা যাতে আধুনিক যন্ত্রপাতি চালাতে পারে এজন্য ট্রেনিং দেয়া হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সে দায়িত্ব আমাদের। রাজধানী যদি সুন্দর ও পরিচ্ছন্ন থাকে বিদেশিরাও তার সুনাম করবে। আমরা সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকা সুন্দরভাবে গড়ে তুলবো। সিটি কর্পোরেশনের এলাকা বৃদ্ধি পাচ্ছে, মানুষও বাড়ছে। সবাই যেন সুন্দর পরিবেশে বসবাস করতে পারে সেজন্য ব্যবস্থা করছি।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ