শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) সকল শ্রেণির সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা দাবীতে আজ রবিবার ১৪ অক্টোবর গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জেএসডি’র সভাপতি লাসেন খান রিন্টু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী, আদিবাসী পারাগানা পরিষদের নেতা নরেন বাস্কে, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা রেজাউল মাষ্টার, আদিবাসী যুব নেতা প্রিসিলা মুরমু, আদিবাসী ছাত্র নেতা বিট্রিশ সরেন, বুদরাই টুটু, আন্দ্রিয়াস মুরমু, জগন্থাথ সরেন প্রমুখ।
বক্তারা বলেন, সমতলে ও পাহাড়ে প্রায় ৪০টির বেশী আদিবাসী জাতিগোষ্ঠি রয়েছে। ভুমি জবর দখল, মিথ্যা মামলার কারণে আদিবাসীরা তাদের আবাদি জমি হারিয়ে। এখন তারা চরম দারিদ্রে নিমজ্জিত হয়েছে। ইদানিং সরকারি চাকুরীতে আদিবাসীদের যে কোটা সংরক্ষণ করা হতো তা তুলে দেয়াতে আদিবাসীরা আরো প্রান্তিক অবস্থানে । তাই অবিলম্বে সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ, উপজেলায় আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য পৃথক আবাসিক হোষ্টেল প্রতিষ্ঠা, উপজেলা পর্যায়ে আদিবাসীদের সাংস্কৃতিক একাডেমিক ভবন প্রতিষ্ঠা, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি সাধারণের চেয়ে দ্বিগুন বরাদ্দ, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার জোর দাবী জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)