শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

---সিলেট প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মি) গতকাল ২৪ অক্টোবর  বুধবার ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে ‘ধম্মকথা’ (বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র) এর উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে বন্দনা আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
‘ধম্মকথা’ (বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র) এডমিন ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় বন্দনা প্রতিযোগিতার কাজ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরা। প্রতিযোগিতার শুভ সূচনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলির দায়িত্বে ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, গোবিন্দগজ্ঞ আব্দুল হক স্মৃতি কলেজের সহকারি অধ্যাপক বরন কুমার চৌধুরী, সরকারি কর্মকর্তা দেবপ্রিয় চাকমা।
বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, ডাঃ এস. কে. বড়ুয়া, দিলীপ বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া মান্না, সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দি, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক পলাশ বড়ুয়া প্রবারণা উদযাপন কমিঠির আহবায়ক লিটন বড়ুয়া উপস্থিত ছিলেন সমাতির সহ অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া, সদস্য ত্রিদ্বীপ বড়ুয়া টিংকু জয়ধন বড়ুয়া, সুজন বড়ুয়া ,শিমুল বড়ুয়া, দ্বীপ্তিমান বড়ুয়া ও পিপলু বড়ুয়া প্রমুখ।
প্রত্যেক বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকল প্রতিযোগিকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
শেষে আয়োজক ধম্মকথা( অনলাইন বৌদ্ধ মুখপত্র)র এডমিন প্রতিযোগিতায় আপনার উপস্থিতি ও আপনার সন্তানদের অংশ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা করে আয়োজনকে সফল করার জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী এবং বক্তাগন প্রতিযোগিদের বলেন, ধর্মীয় শিক্ষা এবং ধর্ম আচরণ মানুষকে উধার মনের মানুষ হিসেবে এবং সৎ ন্যায়ের পথে জীবনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সবাইকে স্ব স্ব ধর্ম পালন এবং ধর্ম আচরণের মাধ্যমে জীবনকে পরিচালিত করার আহবান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি, সিলেট।





আর্কাইভ