শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » নদী ভাঙনে দারিদ্র্যতার মুখে চরাঞ্চলের মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » নদী ভাঙনে দারিদ্র্যতার মুখে চরাঞ্চলের মানুষ
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী ভাঙনে দারিদ্র্যতার মুখে চরাঞ্চলের মানুষ

--- গাইবান্ধা প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি) গাইবান্ধার প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ নদী ভাঙনের কারণে দরিদ্র হয়ে পড়ছে। যখন নদী ভাঙন শুরু হয় তখন ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল-কলেজ, গাছপালা, আবাদি জমি নদীর করাল গ্রাসে বিলিন হতে থাকে। তখন বাড়তে থাকে মানুষের দুুুুরর্ভোগ। নিরূপায় হয়ে পড়ে নদীকুলে বসবাসকারী মানুষেরা। আর সেই সময় থেকেই মানুষগুলো দারিদ্র্যতার মুখে পড়ে যায়। তখন পরিবারপরিজন নিয়ে চরম দুর্বিপাকে পড়ে সেই মানুষগুলো। যখন নদীর পানি কমতে থাকে তখনই শুরু হয়ে যায় নদী ভাঙন। বাড়ির গরু-ছাগল, হাঁস-মুরগি ও ঘরের চালা টানা হেঁচড়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের।
একদিকে অর্থের ক্ষতি অন্যদিকে কর্মের অভাবে প্রয়োজনীয় অর্থের যোগান সম্ভব হয়ে ওঠে না। ফলে ওই পরিবারকে পড়তে হচ্ছে চরম দুর্বিপাকে। এমনি করে চরাঞ্চলের সেইসব মানুষেরা দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। অনেক পরিবারই নদী ভাঙনের কবল থেকে তাদের ঘরবাড়ি, গবাদি পশু রক্ষা করতে পারে না। নদীগর্ভে বিলীন হয় তাদের স্বপ্নের বসত। তাদের আশ্রয় হয় কোন বাঁধে কিংবা অন্য কোনখানে। যাদের সামর্থ্য থাকে, তারা বিভিন্ন জেলায় গিয়ে জমি কিনে বসতি গড়ে তুলেছে। কিন্তু বেশিরভাগ পরিবারেরই আশ্রয় হয়েছে বাঁধ কিংবা উঁচু ঢিবিতে। পরিবারকে বাঁচাতে তারা বিভিন্ন জেলায় কর্মের সন্ধানে ছড়িয়ে পড়ছে।
গাইবান্ধা সদরের প্রত্যন্ত চরাঞ্চল মোল্লারচরের ১নং ওয়ার্ড সিধাই, ২নং ওয়ার্ডের বাজে চিথুলিয়া, ৯নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড, মৌলভীর চর, চিথুলিয়া দিগর, চিথুলিয়ার চর, ছেরিমারা, হাতি মারাসহ কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া, হাঁসধরা, পূর্ব বাটিকামারী এইসব এলাকাগুলির মানুষ ব্রহ্মপুত্র ও তিস্তা নদের ভাঙনের মুখে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছে।





আর্কাইভ