শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত- ৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত- ৫
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত- ৫

---
গাজীপুর জেলা প্রতিনিধি::গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে ৷ আহত হয়েছে আরো ৫ জন৷
২৭ ডিসেম্বর রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস বিপরীতগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নিজামুল ইসলাম বাবু (৩২) নিহত হয়েছেন৷
এ ঘটনায় মাইক্রো বাসের আরো ৫ জন আহত হয়েছেন৷ নিহত নিজামুল ইসলাম বাবু পটুয়াখালী জেলার সদর উপজেলার কাজীপাড়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে৷
শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জিহাদ মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ভোর সাড়ে ৫টার দিকে বানিয়ারচাল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর ৫ যাত্রী আহত হন৷
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকালে মাওনা এলাকা থেকে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় বিপরীতগামী বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই বাবু মারা যায় এবং আরো ৫ যাত্রী আহত হন৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন ক্লিনিকে পাঠায়৷
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসও আটক করা হয়েছে৷





আর্কাইভ