শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাবনায় বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা
প্রথম পাতা » পাবনা » পাবনায় বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকায় বের করা হয় সর্বকালের বৃহৎ র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা। বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল সাড়ে দশ হাজার বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন শাখার নেতা কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার প্রায় ৬০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। চলমান শোভাযাত্রা দেখে বিভিন্ন রাস্তার পাশে দাঁড়ানো শত শত সাধারণ মানুষ হাত তুলে অভিনন্দন জানান। শোভাযাত্রা চলাকালে আটঘরিয়া,চাঁদভা ও খিদিরপুর বাজারসহ চারস্থানে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু,আনোয়ার হোসেন জনি কমিশনার ও সাবেক ভিপি নেফাউর রহমান রাজু বক্তব্য দেন।
এসব সভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন করতে দেওয়া হবেনা। হোন্ডা শোভাযাত্রা বের করা এবং একাধিক পথসভার আয়োজন করা হয়েছে শুধু গণতন্ত্রকে উদ্ধার এবং আমাদের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের জন্য নেতাকর্মী-সমর্থকদের প্রস্তুত করার জন্য। এসময় ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী মিসেস সেলিনা ইসলাম সিরাজও উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী রেলগেটস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত হয় প্রতিবাদসভা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শামসুদ্দিন আহমেদ মালিথা ও জাকারিয়া পিন্টু। ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে আতিয়ার রহমান চেয়ারম্যান,নেফাউর রহমান রাজু,এসএম ফজলুর রহমান,আনোয়ার হোসেন জনি,ইসলাম হোসেন জুয়েল,মোস্তফা নুরে আলম শ্যামল ও জাকির হোসেন জুয়েল।





আর্কাইভ