শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দুর্নীতির দায়ে পিইসি পরীক্ষা কেন্দ্র সচিব বহিষ্কার
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দুর্নীতির দায়ে পিইসি পরীক্ষা কেন্দ্র সচিব বহিষ্কার
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় দুর্নীতির দায়ে পিইসি পরীক্ষা কেন্দ্র সচিব বহিষ্কার

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলতি বছরের পিইসি (প্রাথমিক শিক্ষা সনদ) পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উপজেলার শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. রবিউল আলমকে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ প্রাথমিক ও ইব্তেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে তিন বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত এক পত্রে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে ওই কেন্দ্রের হল সুপার ও নতুনপাড়া (পশ্চিম) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, চলমান সমাপনী পরীক্ষায় শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা বহির্ভুত কার্যক্রম পরিচালনা হচ্ছে মর্মে অভিযোগ করেন সহকারী হল সুপার ও বলিচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান। একই সাথে কেন্দ্রটিতে কেন্দ্রের বাহির থেকে উত্তরপত্র লিখে আনা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ।
পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের বিবিধ বিষয় পরীক্ষা-নীরিক্ষা কালে পরীক্ষা কেন্দ্রে প্রেরিত ১হাজার ১শ ১৮টি খাতার (উত্তর পত্র) মধ্যে তিনদিনের পরীক্ষা শেষে ৬শ ৩৩টি অব্যবহৃত উত্তরপত্র থাকার কথা থাকলেও ১৫টি উত্তরপত্র পাওয়া যায়নি। এ সময় ১৫টি উত্তরপত্র না থাকার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো: রবিউল আলম।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ তার সাথে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. রবিউল আলম বাহির থেকে উত্তরপত্র লিখে আনার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ভুলবশত: লুসশীটের সাথে অব্যবহৃত ১৫টি উত্তরপত্র ছিল। তাই গণনার সময় পাওয়া যায়নি। তবে এরপরপরই লুসশীটের সাথে উত্তরপত্রগুলো পাওয়া যায় এবং তাৎক্ষনিকভাবে আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে অবহিত করি।
এ বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে চলতি বছরের পরীক্ষাসহ পরবর্তী তিন বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গোমতি গড়গড়িয়া সপ্রাবি‘তে দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের পুরাতন ভরনের মালামাল চুরি করে বিক্রয়ের সময় স্থানীয়রা হাতে নাতে ধরে আটক করলে সেখানে ভবিষ্যতে আর এমন করবেন না মর্মে মুচলেকা দিয়ে রেহায় পান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে শিক্ষক সমাজের সদস্যরা জানান, কিছু কিছু শিক্ষকদের এহেন কর্মকান্ডের জন্যে পুরো শিক্ষক সমাজ আজ ইমেইজ সংকটের সম্মুখীন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ