শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-২ আসনে কে হবেন বিএনপির প্রার্থী?
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-২ আসনে কে হবেন বিএনপির প্রার্থী?
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-২ আসনে কে হবেন বিএনপির প্রার্থী?

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে কে হবেন বিএনপির প্রার্থী। গত বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে গাইবান্ধা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার কাছে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। তারা হচ্ছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল ও জাতীয় পার্টি থেকে পদত্যাগকারি সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার। কেন্দ্রীয় হাই কমান্ড থেকে খন্দকার আহাদ আহমেদ ও মাহামুদুন্নবী টিটুল এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও পরে আব্দুর রশিদকেও দলীয় মনোনয়নপত্র দেয়া হয়।
মাহামুদুন্নবী টিটুল ছাত্রজীবনে সর্বশেষ গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তার বাবা সাবেক সংসদ সদস্য রোস্তম আলী মোল্লা। গত বছর অনুষ্ঠিত কাউন্সিলে টিটুল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। মাহমুদুন্নবী টিটুল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ছাড়াও সুধিমহলের মতামতের ভিত্তিতে তিনি গাইবান্ধার নাম পরিবর্তন করবেন।
জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র নেতা হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৭ সালের কাউন্সিলের মাধ্যমে তিনি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। তিনি এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
এদিকে সদ্য বিএনপিতে যোগদানকারি জাতীয় পার্টির জেলা সভাপতি আব্দুর রশিদ সরকার গাইবান্ধা পৌরসভার কমিশনার এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেলেও পরে জাপার নির্দেশে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ২০০৯ সালে তিনি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন। আব্দুর রশিদ সরকার জানান, পার্টিতে তার মূল্যায়ন না হওয়ায় তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং বিএনপির মহাসচিবের সাথে আলোচনা করেই দলের মনোনয়নপত্র গ্রহণ করেন। দলের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ গভীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছেন।





আর্কাইভ