শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে চাকমা ভাষা লেখা সার্টিফিকেট কোর্স উদ্বোধন
মহালছড়িতে চাকমা ভাষা লেখা সার্টিফিকেট কোর্স উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে ‘চাঙমা সাহিত্য বাহ্’ উদ্যেগে আয়োজিত ৩ মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রি ‘চাকমা বর্ণমালা লেখা সার্টিফিকেট কোর্স’ উদ্বোধন করা হয়েছে। আজ ৪ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১১টায় মুবাছড়ির খুলারাম উচ্চ বিদ্যালয়ে গ্রাম প্রধান অনুজ খীসার সভাপতিত্বে মহালছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিমল কান্তি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, জন সংহতি সমিতি ( লারমা পন্থী জেএসএস) মহালছড়ি উপজেলা শাখা সভাপতি নীল রঞ্জন চাকমা, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দত্ত চাকমা, মিলন চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘চাঙমা সাহিত্য বাহ’্ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজেব চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর মহালছড়ি উপজেলা শাখার প্রকাশ চাকমা ও কৃষ্ণ চাকমা।
চাকমা বর্ণমালা সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা চাকমা জাতি, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। কালের বিবর্তনে বিভিন্ন ভাষার সংমিশ্রণে এই চাকমা ভাষা দিনকে দিন হারিয়ে যেতে বসেছে। এই পরিস্থিতি চলতে থাকলে এক সময় চাকমাদের ঐতিহাসিক ভাষা ও কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে। আমাদের উচিত এই প্রাচীন চাকমা ভাষা ও বর্ণমালাগুলো ঠিকিয়ে রাখা। এরই ধারাবাহিকতায় “চাঙমা সাহিত্য বাহ্” পার্বত্য চট্টগ্রামের প্রতিটি এলাকায় চাকমা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ কোর্স চালু করার উদ্যেগ গ্রহন করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইনজেব চাকমা। চাকমা বর্ণমালা দিয়ে যদি আমরা নিজেদের ভাষায় পড়ালেখাসহ বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য লেখা ও চর্চা করতে পারি তাহলে চাকমা ভাষা স্বরূপে প্রতিষ্ঠিত হবে। তার জন্য ‘চাঙমা সাহিত্য বাহ্’ এর প্রশংসনীয় এ উদ্যেগকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা শেষে মোমবাতি জ¦ালিয়ে ৩ মাস ব্যাপী এ ‘চাকমা বর্ণমালা সার্টিফিকেট কোর্স’র উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১