রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় তরুণেরা
বিশ্বনাথে ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় তরুণেরা
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এবার প্রার্থী হবেন অনেকেই। সম্ভাব্য পদে যারা নির্বাচন করবেন তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। প্রবাসী অধ্যুষিত এই জনপদে বিশেষকরে তরুণ প্রার্থীরা নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ হিসেবে অনেক তরুণ বলেছেন, তরুনেরাই নেতৃত্বে আশা দরকার। একজন তরুণই পারে একটি জনপদকে বদলাতে সেই হিসেবে এবারের নির্বাচনে বেশীর ভাগ তরুণ নির্বাচন করবেন।
চলতি বছরের মার্চে উপজেলা নির্বাচন হলে সময় খুবই কম। তাই আগে-বাগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বনাথ উপজেলার সচেতন তরুনেরা। ভাইস-চেয়ারম্যান পদে এ পর্যন্ত যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আহমেদ নূরউদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান স্বপ্না শাহিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকার দাস শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ও বিশ্বনাথের আলো ডটকম সম্পাদক ফজল খান, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা গিয়াসউদ্দিন, আসকির আলী, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। তবে এ তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন