শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বোরো রোপনের ধুম পড়েছে
বিশ্বনাথে বোরো রোপনের ধুম পড়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় বোরো রোপনের ধুম পড়েছে৷ অনাবৃষ্টি আর খরায় রোপা আমনের ফলন ভাল হয়নি এবছর৷ কৃষকেরা রোপা আমনের ক্ষতি পুষিয়ে নিতে বোরো রোপনের কাজ শুরু করেছেন৷ ইতিমধ্যে কৃষকেরা তীব্র শীত ও কুয়াশাকে উপক্ষো করে জমি প্রস্তুত করে পুরোধমে বোরো রোপন করছেন৷
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় প্রায় সাত হাজার হেক্ট্রর বোরো রোপনের লক্ষ মাত্রা রয়েছে৷ ইতিমধ্যে বোরো রোপন হয়েছে প্রায় সাত শত হেক্ট্রর৷ অন্যান্য জমিতে জানুয়ারী মাসের মধ্যেই বোরো রোপনের কাজ শেষ হবে৷
উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের কৃষক শাহজাহান আহমদ শিশু জানান, তিনি প্রতি বছর নলকুপের পানি দিয়ে বোরো ফসল করে থাকেন৷ এবছর রোপা আমনের ফসল তেমন একটা ভাল হয়নি৷ ফলে বোরো ফসলের জমি প্রস্তুত আগে বাগেই তৈরী করতে যাচ্ছেন৷ আগামী এক সপ্তাহের মধ্যে বোরো রোপনের কাজ শেষ করবেন৷
গোয়াহরি দক্ষিণ বিলের পারের বাসিন্দা ইকবাল হোসাইন বলেন, আমাদের বিলে বোরো রোপনের কাজ শুরম্ন হয়েছে৷ কমপক্ষে রোপনের কাজ শেষ হতে প্রায় মাস খানেক সময় লাগবে৷
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী জানান, চাউল ধনী হাওরে রোরো রোপন চলছে৷ হাওরে পানি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর রোরো ফসল কম হবে বলে মনে করছেন তিনি৷
উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, এবছর উপজেলায় সাত হাজার হেক্ট্রর জমিতে বোরো রোপন করা হবে৷ ইতিমধ্যে কৃষকেরা রোপনের কাজ শুরম্ন করেছেন৷ জানুয়ারী মাসের মধ্যে রোপনের কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ