শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় » বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই : সাইফুল হক
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই : সাইফুল হক

---প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণে যাওয়ার আগ্রহ নেই জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। শুধু জাতীয় ঐক্যফ্রন্ট নয় বাম গণতান্ত্রিক জোটের নেতারাও প্রাথমিকভাবে গণভবনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়া না যাওয়ার বিষয়ে জোটগতভাবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন দেশে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যক্তিগতভাবে জোটের নেতারা দাওয়াতে না যাওয়ার পক্ষে।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, যাওয়ার বিষয়ে পার্টি সিদ্ধান্ত নেবে। তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে না যাওয়ার। ড. কামাল হোসেন দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কখনও প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত চাইনি। আর দাওয়াতে যাওয়ার বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি।

জোটের নেতারা বলছেন, একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে জোটের পক্ষ থেকে। আর সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন ড. কামাল হোসেন। এখন প্রধানমন্ত্রী যদি নতুন নির্বাচন নিয়ে কথা বলতে চান, তাহলে ঐক্যফ্রন্ট আমন্ত্রণে যেতো। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের। ফলে ঐক্যফ্রন্টের নেতারা সেই আমন্ত্রণে যাবেন না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দাওয়াতে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাও হয়নি। আর চায়ের দাওয়াতে যাওয়ার কী আছে।

সুব্রত চৌধুরী বলেন, এমনিতে জনগণ প্রতারিত হয়েছে। ভোট না দিতে পেরে মানুষ ক্ষুব্ধ। এখন একটা ভোটের দরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ চায়। সেটা না হলে এসব চা পান বা শুভেচ্ছা জানানোর জন্য তো দাওয়াতে যাওয়ার কোনও দরকার নেই।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংলাপ দরকার। আর এটাই হচ্ছে এখন জাতীয় ঐক্য। সুতরাং এখন যদি প্রধানমন্ত্রী কোনও উদ্যোগ গ্রহণ করে সেটা হবে নতুন নির্বাচনের জন্য।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে যেতে জোটের কেউ আগ্রহী নয়। সবার একটাই কথা একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর কিছু নেই এবং চা পানেরও দরকার নেই।

বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই আমাদের।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, চা খেতে প্রধানমন্ত্রীর দাওয়াতে যেতে হবে কেন? চা খাওয়ার জন্য অনেক জায়গা আছে। দেশে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি শাসক দলের নেতারাও বিব্রত। তাদের সেই বিব্রত ভাবটা এখনও কাটেনি। আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশ পিঠা উৎসব এবং ভোজ করছে। প্রধানমন্ত্রী আলোচনার জন্য ডাকতেই পারেন। তবে কী আলোচনা সেটা পরিষ্কার না হলে সেখানে গিয়ে তো কোনও লাভ নেই।

প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া ৭৫টি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গতকাল ২৬ জানুয়ারি এসব দলের নেতাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গণভবনে এই অনুষ্ঠান হবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ