শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পোল্ট্রি ফার্ম থেকে নির্গত বর্জ্য ডাবুয়া খালে ফেলার কারণে পানি ও পরিবেশ দূষিত হচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পোল্ট্রি ফার্ম থেকে নির্গত বর্জ্য ডাবুয়া খালে ফেলার কারণে পানি ও পরিবেশ দূষিত হচ্ছে
শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পোল্ট্রি ফার্ম থেকে নির্গত বর্জ্য ডাবুয়া খালে ফেলার কারণে পানি ও পরিবেশ দূষিত হচ্ছে

---রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় যে কয়টি খাল আছে তার মধ্যে অন্যতম ডাবুয়া খাল। দীর্ঘদিন খালটি খনন না করার কারনে এমনিতে নাব্যতা সংকটে পড়েছে। তার উপর যুক্ত হয়েছে খালের মধ্যে বিষাক্ত বর্জ্য ফেলানোর প্রতিযোগিতা। এই খালের দুই পাশে শুকনো মৌসুমে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়। জোয়ারে আসা পানি এইসব সবজি ক্ষেতে সেচের পানি হিসেবে ব্যবহার হয়।

ইদানিং এই খালের আশেপাশে এবং নিকটবর্তী দূরে গড়ে উঠেছে অসংখ্য পোল্ট্রি ফার্ম। এইসব পোল্ট্রি ফার্ম থেকে নির্গত হওয়া বর্জ্য ডাবুয়া খালে ফেলার কারণে পানি ও পরিবেশ দূষিত হয়ে কালো আকার ধারণ করেছ। যেই রকম পানি সাধারণত শহরের কল কারখানা এলাকার খালে দেখা যায়।

শুধু যে পোল্ট্রি বর্জ্য ফেলে তা নয়, খালের পাশে গড়ে উঠেছে অসংখ্য শোচাগার। যেখানে মানুষের প্রতিদিনের মলমূত্রও সরাসরি খালে পড়ে। তাছাড়া কারো গবাদি পশু মারা গেলেও তা মাটি চাপা না দিয়ে এই খালে এনে ফেলে। যার ফলে প্রকৃতি হয়েছে বিপন্ন। এখন নাব্যতা সংকটের কারণে আগের মতো স্বাভাবিক ভাবে পানি চলাচল করে না। যে পরিমাণ পানি চলাচল করে তাও বিষাক্ত বর্জ্য যুক্ত, যা কালো আকার ধারণ করেছে।

এই রকম পানি কোন ভাবেই সেচ কাজে ব্যবহারের উপযোগী নয়। যার ফলে প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। একটা সময় এই খাল থেকে মাছ ধরে এই এলাকার মানুষ আমিষের জোগান দিত। এখন নাব্যতা সংকট এবং বিষাক্ত বজ্যের কারনে এই খাল থেকে মাছ বিলুপ্ত প্রায়।

নাব্যতা সংকটের কারনে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে উপর থেকে আসা পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যায়। যেই খালের ভূমিকা এক সময় এই এলাকার মানুষের আশীর্বাদ হিসাবে ছিল, সেই খাল অভিশাপে রূপ নিয়েছে শুধু মাত্র মানুষের সৃষ্ট কারণে।

এলাকার মানুষের প্রাণের দাবি ডাবুয়া খাল খনন করে আগের নাব্যতা ফিরিয়ে দেয়া এবং সেই সাথে এই খালের মধ্যে সব রকমের বর্জ্য ফেলানো থেকে বিরত রাখতে সাধারণ মানুষকে বাধ্য করা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)