শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিভাগীয় তদন্ত উপেক্ষা করে বিদ্যালয় স্থাপন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিভাগীয় তদন্ত উপেক্ষা করে বিদ্যালয় স্থাপন
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিভাগীয় তদন্ত উপেক্ষা করে বিদ্যালয় স্থাপন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে জালিয়াতির মাধ্যমে খাস খতিয়ানভূক্ত জমি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে স্থানীয় সমচেতন মহলে নানা জল্পনা-কল্পনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন বলে জানা গেছে। সংশ্লিষ্ট শিক্ষা বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপেক্ষা করে নালিশী জমিতে বিদ্যালয় স্থাপন তথা জাতীয়করণ হওয়ায় ওই জমির ওয়ারিশগণের মধ্যে এ নিয়ে নানা সংশয়ের সৃষ্টি হয়েছে।
মামলার বিবরণ ও তথ্যানুসন্ধানে জানা যায়, সম্পূর্ণ বেআইনী ভাবে উপজেলার আন্দুয়া গ্রামে খাস খতিয়ানভূক্ত ১২ শতক জমিতে আন্দুয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এদিকে ওই জমিটি নিয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিদ্যালয়টি স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় বাদীপক্ষের দায়েরকৃত মামলা উপেক্ষা করে বিদ্যালয়টি জাতীয়করনও করা হয়।
আব্দুস সালাম সরকার জমিটি শিক্ষা বিভাগের নিকট হস্তান্তর করায় গত ২০১৫ সালের ৮ জুন গাইবান্ধার পলাশবাড়ী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয় (নং-৬৮/১৫ অন্য)। পরে উক্ত জমির প্রকৃত ওয়ারিশগণ বিজ্ঞ আদালতে ভূয়া জমিদাতা আব্দুস সালাম সরকারসহ শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট ২৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। এ সংক্রান্ত আরো একটি পৃথক মামলা আদালতে (নং-১৬/১৫ অন্য) বিচারাধীন রয়েছে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি মিস কেস (নং-১৩/১৬-১৭) তদন্তাধীন রয়েছে। প্রচলিত আইন মোতাবেক ওই জমিতে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার আইনগত কোন ভিত্তি নেই।
অপরদিকে, প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ে শিক্ষার্থী শূন্য থাকলেও কেবলমাত্র কাগজ-কলমে ভূয়া তথ্যের উপর নির্ভর করে বিদ্যালয় পরিচালনার নিমিত্তে দায়সারা একটি কমিটিও গঠন করা হয়। ভূয়া জমিদাতা সালাম গং স্বার্থন্বেষী মহল বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি কমিটির তালিকা উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। বিদ্যালয় স্থাপনে আইনগত ভিত্তি নেই বলে বাদীপক্ষ শিক্ষা সংশ্লিষ্ট বিভাগীয় পর্যায় ছাড়াও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসসহ উর্ধতন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে, বিদ্যালয়টির ভবিষ্যত আইনগত ভিত্তির বিষয়টি চিন্তা তথা বিচারাধীন মামলা নিষ্পত্তিসহ বিরাজমান অনিয়ম-জালিয়াতির কারণ সমূহ উদঘাটনে মামলার বাদীপক্ষগণ দূর্ণীতি দমন কমিশনসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।





আর্কাইভ