শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ
শনিবার ● ২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ

---গাইবান্ধা প্রতিনিধি ::  গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর রামচন্দ্রপুর গ্রামের মৃত খলিল সরদারের পুত্র আব্দুর রহিম সরদার ও আব্দুল করিম সরদারের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ করেছে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ক্রোড়গাছা গ্রামের আলী আকবর। তিনি  আজ শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদে সম্মেলনে এ অভিযোগ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দাদা আব্দুল জলিল সরকারের নামে ১.৪০ (এক একর চলি¬শ) শতক কৃষি জমি (দাগ নং ৩৪৫১, ৩৫৭১, ৩৫৭২, আরএস খতিয়ান ১৬, জেএল নং ২০৪) রয়েছে। ১৯৬৯ সালে আব্দুল জলিল সরকারকে মারপিট করে তার দখলকৃত জমি ও দলিলপত্র কেড়ে নিয়ে খলিল সরদার নিজের বেআইনীভাবে দখলে নেয়। এরপর জাল দলিল তৈরি করে জমি খলিল সরদারের পুত্র রহিম সরদার, লুৎফর সরদার, করিম সরদার, জোহানুর সরদার, করিম সরদারের পুত্র হোসেন আলী সরদার, ফারুক সরদার এবং জ্ঞাতি-গোষ্ঠী প্রায় ৫০ ভোখদখল করে। পরে আব্দুল জলিল সরকারের পুত্র সোবাহান সরদার ও নাতি আলী আকবর সেটেলমেন্ট ও ভূমি অফিস থেকে আরএস এর সব কাগজপত্র তুলে ইউপি চেয়ারম্যানসহ এক বৈঠকের মাধ্যমে ওইসব বৈধ কাগজপত্র দেখিয়ে জমির দখল ফিরিয়ে নেয়। এরপর উক্ত ব্যক্তিরা পুনরায় জাল দলিল দেখিয়ে জমি দখলে নেয়ার চেষ্টা করে এবং আলী আকবরকে পুলিশ দিয়ে এবং মামলার মাধ্যমে হয়রানী করার হুমকি দেয়।
এ ঘটনায় আলী আকবর গত ৭ জানুয়ারি ২০১৯ তারিখে অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করে। এরপর গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের অফিস সহকারী আব্দুল জলিল এর পরিবর্তে আব্দুল খলিলকে জমির মালিক দেখিয়ে একটি খতিয়ান প্রদান করে। পরবর্তীতে আলী আকবর আবারও সিএস এবং আরএস খতিয়ানের জন্য ২১ জানুয়ারি ২টি আবেদন করে। গত ২৬ ফেব্র“য়ারি জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের সহকারী হরিরামপুর ইউনিয়নের পিয়নের মাধ্যমে আরএস এবং সিএস খতিয়ান পাঠিয়ে দেয়। এরমধ্যে পূর্বে প্রদানকৃত ১৪ জানুয়ারির আরএস খতিয়ানের সাথে এই খতিয়ানের কোন মিল নেই। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও গ্রামের অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রহিম সরদার ও করিম সরদারের কাছে মূল দলিল দেখতে চাইলে তারা (দলিল নং ৩৪৩, সাল ১৯৫১) একটি ভুয়া জাল দলিল দেখান যা জাবেদা দলিলের সাথে আদৌও কোন মিল নাই। উক্ত রহিম সরদার ও করিম সরদার জমি দখলে নিতে পুলিশের ভয়ভীতি প্রদর্শন ও মামলা মোকদ্দমার ভয় দেখাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)