শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আখচাষী ও কর্মচারীদের বকেয়া বেতনের ভারে স্থবির রংপুর চিনিকল
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আখচাষী ও কর্মচারীদের বকেয়া বেতনের ভারে স্থবির রংপুর চিনিকল
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখচাষী ও কর্মচারীদের বকেয়া বেতনের ভারে স্থবির রংপুর চিনিকল

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে দীর্ঘদিনেও সরবরাহ করা আখের সাড়ে ১৬ কোটি টাকা না পেয়ে হতাশ হয়ে আখ চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন চাষীরা। বরং আখ রোপণ ও পরিচর্যার এ মৌসুমে চাষ বাড়ানোর পরিবর্তে ক্ষুব্ধ হয়ে অনেক চাষীই তাদের জমিতে পূর্বে রোপণ করা আখ তুলে ফেলছেন। এর পাশাপাশি গত চার মাস ধরে বেতন ভাতার প্রায় ৪ কোটি টাকা না পাওয়ায় চিনিকলের শ্রমিক-কর্মচারীরাও খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন চিনিকলে এসে হাজিরা খাতায় সই করলেও কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা।
এসব অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, বেসরকারী চিনিকলগুলোর সাথে প্রতিযোগিতার কারণে রংপুর চিনিকলসহ সকল সরকারি চিনিকলের উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় টাকার অভাবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তার বেতন এবং চাষীদের পাওনা বিপুল অংকের টাকা পরিশোধ পরিশোধ করা যায়নি। তবে অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।
রংপুর চিনিকল সূত্রে জানা গেছে, গত বছরের সাত ডিসেম্বর এ চিনিকলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের সূচনা করে এ বছরের ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত ৭০ দিনে ৫৬ হাজার ২৬৩ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়েছে ২ হাজার ২৪৩ মেট্রিক টন। মিলস গেটসহ আটটি সাবজোনের চাষীদের সরবরাহ করা এ আখের মূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সপ্তাহে সরবরাহ করা আখের মূল্য বাবদ চাষীদের মাত্র পৌনে দুই কোটি টাকা পরিশোধ করা হয়। বাকী ১৬ কোটি ৫০ লক্ষ টাকা এখনও পরিশোধ করা যায়নি। পাশাপাশি শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের নভেম্বর মাসের পর থেকে বেতন-ভাতাও পরিশোধ করা হয়নি টাকার অভাবে। এ মাস (মার্চ) পর্যন্ত বেতন-ভাতার বকেয়া টাকার পরিমাণও দাঁড়িয়েছে ৪ কোটি টাকায়। এ ছাড়াও চিনিকলের নিজস্ব খামারের আখ উৎপাদন ও পরিচর্যার কাজে বকেয়া রয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ সব কারণে চিনিকলের সামগ্রিক কর্মকান্ড প্রায় স্থবির হয়ে পড়েছে।
অন্যদিকে রংপুর চিনিকলের গুদামে অবিক্রিত অবস্থায় পড়ে আছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের সাড়ে চার হাজার মেট্রিক টন চিনি। এ ছাড়াও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আমদানী করা বিপুল পরিমাণ চিনিও বিক্রি না হওয়ায় পড়ে আছে গুদাম ভর্তি হয়ে। সরকারি চিনিকলগুলোতে দেশীয় আখ থেকে উৎপাদিত স্বাস্থ্যসম্মত বিপুল পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানী করা নিম্নমানের চিনির গাদ থেকে বেসরকারি চিনিকলে উৎপাদিত চিনির দাম কম হওয়ায় এর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অবিক্রিত থাকায় সারা দেশের সকল চিনিকলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আনোয়ার হোসেন আকন্দ সকল অভিযোগেরই সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের হস্তক্ষেপে দ্রুতই সমাধান হচ্ছে এ সমস্যার। আগামি দুই-চার দিনের মধ্যেই চাষীদের সরবরাহ করা আখের বকেয়া টাকা পরিশোধ করা হবে। পাশাপাশি বেতন-ভাতার টাকাও প্রদান করা হবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)