শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নানা রোগব্যধিতে আক্রান্ত গাইবান্ধার মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » নানা রোগব্যধিতে আক্রান্ত গাইবান্ধার মানুষ
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা রোগব্যধিতে আক্রান্ত গাইবান্ধার মানুষ

---গাইবান্ধা প্রতিনিধি :: বৈরী আবহাওয়ার কারণে নানাবিধ রোগব্যধিতে আক্রান্ত হয়েছে পড়েছে গাইবান্ধার ৭ উপজেলার মানুষজন। বিশেষ করে শিশু-বৃদ্ধ ও প্রসূতি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাঁশি, পেটের পীড়া, চর্ম রোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়ছে দিনের পর দিন। যার কারণে গাইবান্ধা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিউটি ক্লিনিকগুলোতে রোগির উফছে পড়া ভিড় লক্ষ করা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এসব রোগব্যধির প্রদুর্ভাব দেখা দিয়েছে। দিনে প্রচন্ড গরম আবার রাতে ঠান্ডা এমনকি কোন দিন সকাল বেলা গরম এবং রাতেও প্রচন্ড গরম অনুভব হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে গত এক সপ্তাহ ধরে রোগব্যধি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। অপরদিকে দীর্ঘদিন থেকে বৃষ্টি বাদল না হওয়ায় আম, কাঁঠালের মুকুল ঝড়ে পড়ছে। দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের বাবু মিয়া জানান, তার পরিবারের চারজন সদস্য জ্বর, সর্দি এবং কাঁশি আক্রান্ত হয়ে পড়েছে। ৫ দিন ধরে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে কোন কাজ হচ্ছে না। যার কারণে আক্রান্ত পরিবারের সদস্যদের নিয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েছে।
জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আজাদ আবুল কালাম জানান, আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে নানাবিধ রোগব্যধি দেখা দিয়েছে। এতে রোগি তেমন কোন ক্ষতির সম্ভবনা নেই। কিছু কিছু রোগব্যধি ২ হতে ৩ দিনের মধ্যেই এমনিতেই সেরে যাবে। তারপরও ভয়ভীতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিউটি ক্লিনিকগুলোতে রোগি ভিড় করছে।
গাইবান্ধায় উপজেলা মানবাধিকার পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

গাইবান্ধা :: গাইবান্ধায় উপজেলা মানবাধিকার পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইন ও শালিস কেন্দ্র এবং গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা এই সম্মেলনে কাউন্সিলর হিসেবে অংশ গ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে সকালে দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে শহরের র‌্যালি বের করা হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদের হাসিনা জোয়াদারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক সাংবাদিক আবু জাফর সাবুসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ, মানবাধিকার সংরক্ষণ পরিষদের, কাজী আব্দুল খালেক, আইন ্ও সালিশ কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজার অপূর্ব কুমার দাস, মানবাধিকার কর্মী মিনু রাণী মোহন্ত প্রমুখ।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন গাইবান্ধা উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নির্বাচিত হন কাজী আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নুরুন্নবী সরকার। এছাড়া সাধারণ সম্পাদক পদে মিনু রাণী মোহন্ত ও শফিকুল ইসলামের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মিনু রাণী মোহন্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিন সদস্য বিশিষ্ট এই নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে মানবাধিকার সংরক্ষণ পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করবে।





আর্কাইভ