শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: নানা অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও স্বেচ্ছাচারিতার, স্বজনপ্রীতি সহ পাহাড় পরিমান অভিযোগের তীর ছুড়ে পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের অপসারন দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কলেজ রোড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে কলেজের শিক্ষার্থী ও এলাকার শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় ‘চাটমোহরবাসী এক হও প্রিন্সিপালকে বিদায় দাও’, এক দফা এক দাবী প্রিন্সিপাল তুই কবে যাবি’, দুর্নীতিবাজ প্রিন্সিপালকে অপসারণ করতে হবে’, এমন নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সবাই প্রতিবাদ জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোত্তালিব, রেজাউল হক, তাইজুল ইসলাম, অভিভাবক মো. আজিজুল হক প্রমুখ। পরে অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনও সরকার অসীম কুমারের হাতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

স্মারকলিপিতে অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে কলেজে বাগান তৈরি করে লক্ষ লক্ষ টাকার ফুলের গাছ কেনা এবং পরিচর্যা করার নামে ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেমিনার ফি, লাইব্রেরি ফি, বই কেনার ভাউচার দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভর্তি এবং পরীক্ষার ফরম ফিলাপের সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায়সহ মোট আটটি অভিযোগ উত্থাপন করা হয়।





আর্কাইভ