বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভূয়া পরিক্ষার্থী আটক
রাউজানে ভূয়া পরিক্ষার্থী আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গহিরা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে সুমিতা দে (১৮) নামের এক ভূয়া এইচ.এস.সি পরিক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ‘বাংলা দ্বিতীয়’ পরিক্ষা চলাকালীন সময়ে ভূয়া রেজিষ্ট্রেশন কার্ড ও স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়। আটককৃত ভূয়া পরিক্ষার্থী রাউজান সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও লোহাগাড়া উপজেলার কলাউজান গ্রামের সিকদার পাড়া এলাকার মৃদুল কান্তি দে’র কন্যা। শিক্ষার্থী রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ার হরিপদ দাশের বাড়িতে নানার বাড়িতে থেকে রাউজান কলেজে পড়ালেখা করেন।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন রেজা বলেন, ভূয়া রেজিষ্ট্রেশন কার্ড ও স্মার্ট ফোন নিয়ে পরিক্ষা দেয়ার চেষ্টা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার শিক্ষাজীবনের কথা মাথায় রেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার মা-বাবা ও আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে তারা আসলে কলেজের অধ্যক্ষসহ আমরা বসে এ বিষয়ে কি ব্যবস্থা করা যায় তা আমরা আইনগত সিদ্ধান্ত নেব।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা