শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁওয়ে দুধ বিক্রি করতে যাওয়ার পথে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা : আটক-১
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁওয়ে দুধ বিক্রি করতে যাওয়ার পথে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা : আটক-১
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গফরগাঁওয়ে দুধ বিক্রি করতে যাওয়ার পথে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা : আটক-১

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে দুধ বিক্রি করতে বাজারে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র মো. আলফাজ (১১)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী রিফাত (১৯) নামে এক যুবককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।

বুধবার ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে গফরগাঁও উপজেলার ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী, নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল গ্রামের রুহুল আমিনের ছেলে এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আলফাজ বুধবার বিকেলে বাড়ি থেকে দুধ নিয়ে বিক্রির জন্য ছয়বাড়িয়া বাজারে যাচ্ছিল। আলফাজ ছয়বাড়িয়া গ্রামে কাছে পৌঁছালে সিরাজ মিলিটারীর ছেলে রিফাতের (১৯) নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ও মহিলা তাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে আলফাজের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করেন। পরে গফরগাঁও থানা পুলিশ আলফাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আলফাজের বড় ভাই সুমন জানায়, পরিকল্পিতভাবে এই খুনীরা আমার ভাইকে হত্যা করেছে।

এদিকে ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিফাতকে আটক করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোর্পদ করে। রিফাত গফরগাঁও সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, নিহত আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মোিডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আরো জানান তিনি।

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সংঘর্ষের সময় মাঝখানে পড়ে গুরুতর আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অঠারবাড়ি রায়ের বাজার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মাঝখানে পড়ে উভয়পক্ষের ছুঁড়ে মারা ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত পথচারী সাখাওয়াত হোসেন (৩৫)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার ৩ এপ্রিল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাখাওয়াত হোসেন মারা যান। নিহত সাখাওয়াত হোসেন গৌরীপুর উপজেলার বাসিন্দা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মেদ কবীর জানান, গত ২৮ মার্চ রাত সাড়ে ৭টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার অঠারবাড়ি রায়ের বাজার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসান সুমন ও স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ঘটনাক্রমে গৌরীপুর উপজেলার বাসিন্দা পথচারী সাখাওয়াত সংঘর্ষের মাঝখানে পড়ে উভয়পক্ষের ছুঁড়ে মারা ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন।

তিনি জানান, পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাখাওয়াতকে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বুধবার সকালে তিনি মারা যান। বর্তমানে হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ২৮ মার্চের ওই ঘটনার পর সাখাওয়াতের ভাই বরকত উল আলম বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা করেন। সে সময় পুলিশ মোস্তাফিজুর রহমান স্বপন ও রবিন নামের দু’জনকে গ্রেফতার করে। এ ছাড়া আসামিদের মধ্যে চারজন জামিনে মুক্ত ও তিনজন পলাতক রয়েছে বলেও জানান ওসি।

মামলার তদন্ত কর্মকর্তা রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব চৌধুরী জানান, নিহতের ভাই বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, সেটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাখাওয়াত হোসেন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। তিনি দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট পাটকেলের আঘাতে আহত হয়েছিলেন।

তবে এ বিষয়ে বদরুল আলম প্রদীপের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)