শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » এবারে বড়াল নদী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দখলে
প্রথম পাতা » পাবনা » এবারে বড়াল নদী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দখলে
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবারে বড়াল নদী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দখলে

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহরের বুকচিরে প্রবাহিত হয়েছে বড়াল নদী। দখল ও দূষণে ধুঁকছে দেশের অন্যতম নদী বড়াল। নদীর তলদেশে জমাট বেঁধেছে পলিথিনের স্তর আর রকমারি বর্জ্য। সর্বোপরি নদীকে গিলে খাচ্ছে পলিথিন, পোড়া তেল, মবিল, পৌরসভার পয়ঃবর্জ্য, গৃহস্থালী বর্জ্য ও নদীর পাড়ে নির্মিত কাঁচা পায়খানা এবং নদীর পারের বাসা বাড়ীর পাকা পায়খানার পাইপ।

এদিকে দূষণের পাশাপাশি বাড়ছে নদী দখলের ঘটনাও। এবারে বড়াল নদী দখলে নেমেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। বিলচলন ইউনিয়নের বোঁথড় ব্রিজের পূর্ব পাশে নদীর মধ্যে বিদ্যুতের খুঁটি গাড়া হয়েছে। বৈদ্যুতিক তার টানার জন্য নদীর মধ্যে দুই পারে দুটি খুটি গাড়া হয়েছে নদীর মাঝখান দিয়ে তার টানানোর জন্য। এতে করে বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে বৈদ্যুতিক তার প্রায় পানির কাছাকাছি হয়ে যাবে এতে দূর্ঘটনার সম্ভাবনা থাকে। এমনিতেই বড়াল নদী রক্ষা চাটমোহরবাসীর প্রানের দাবী। দীর্ঘ আন্দোলের পর সে দাবির দাস্তবায়ন শুরু হয়েছে, নতুন বাজার, বোঁথড়, রামনগরের বাঁধগুলো কাঁটা পরেছে। বড়াল নদী যখন চালু হবার পথে তখন নদীর ভেতরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ খুটিটি গাড়া উচিত হয়নি বলে মনে করছেন নদী রক্ষা আন্দোলন কমিটিসহ চাটমোহরবাসী। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে চাটমোহরবাসির প্রানের দাবি নদীর মধ্যে থেকে বৈদ্যুতিক খুঁটি উঠিয়ে নেয়া হক।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস,এম মিজানুর রহমান বলেন, আদালতের রায় উপক্ষা করে প্রতিদিনই নদীর কোনো না কোনো স্থান দখল করছে ব্যক্তি মালিনারা বা প্রতিষ্ঠান। ভরাট করা হচ্ছে নদীর পাড়।

গত বছর ১৪ মার্চ ২০১৮ ইং পাবনার চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। এসময়ে নদী বিষয়ক টাস্ক ফোর্সের সভাপতি ও নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান এমপি, নাটোর-৪ আসনের এমপি আলহাজ্ব আঃ কুদ্দুস, বাপার সাধারণ সম্পাদক ডাঃ আঃ মতিন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান সরকারের সচিব ডঃ মুজিবুর রহমান হাওলাদার, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।





আর্কাইভ