শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মাদ্রাসা শিক্ষার্থী সোহানকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়
প্রথম পাতা » অপরাধ » মাদ্রাসা শিক্ষার্থী সোহানকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসা শিক্ষার্থী সোহানকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়

---ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষার্থী সোহানূর রহমান সোহান (১৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। প্রেমের সম্পর্কের জেরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর সোহানকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার সুরেরপাড় গ্রামের আব্দুর রহমান (১৯) আব্দুর রহমানের পিতা হাবিবুর রহমান (৪০), আমির হামজা (১৬), শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি শাহ কামাল জানান, গত ২৫ এপ্রিল সোহান হত্যা মামলা তদন্তভার ডিবি পুলিশের কাছে আসার পর এ হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়।

তিনি আরও জানান, সোহান এর সাথে একই গ্রামের সফিকুলের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে সবাই মসজিদের টাইলস নামানোর কাজে ব্যস্ত থাকার সময় শফিকুলের মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় সোহান। এ সময় শফিকুলের ভাতিজা আব্দুর রহমান খিচুরি খেয়ে বাড়ি ফেরার পথে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সোহানকে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরো জনান, ঘটনাস্থলে আব্দুর রহমানের বাবা ও চাচাত ভাই আমির হামজা এসে ভিকটিম সোহানকে নিয়ে তাদের বাড়ির বারান্দায় মারধর করে শ্বাসরোধে হত্যা করে। পরে গভীর রাতে সোহানের মরদেহ পাশের ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়।

উল্লেখ্য, গত ৮ মার্চ ফুলবাড়ীয়ার উজলহাটি গ্রামের মসজিদ থেকে দুইশ’ গজ দূরে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাার শিক্ষার্থী ও উজলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহানূর রহমান সোহান (১৭)’র লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় সোহানের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন,আটক-২

ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির আঙিনায় মারামারিতে ভাইয়ের হাতে ছোটভাই মোসলেম উদ্দিনের (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ গ্রামের মোসলেম উদ্দিনের (৬৫) সাথে তার বড় ভাই আজিম উদ্দিন (৭০) এর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মাঝে বাড়ির আঙিনায় কথাকাটাকাটি হয়। এতে দুই পরিবারের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়ে পরে মারামারি পর্যন্ত গড়ায়। এসময় মারামারিতে উভয় পক্ষে কমপক্ষে ৪জন আহত হয়। আহতরা হলেন, মোসলেম উদ্দিন ও তার স্ত্রী ছেলে শামীম এবং বড় ভাই আজিম উদ্দিন।

পরে গুরুতর আহত অবস্থায় মোসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবীর বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে আরো জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ