শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে : প্রধান নির্বাচন কমিশনার
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে : প্রধান নির্বাচন কমিশনার
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে : প্রধান নির্বাচন কমিশনার

---ময়মনসিংহ প্রতিনিধি :: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিচ্ছে।

সোমবার ২৯ এপ্রিল দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ময়মনসিংহ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি এ নির্বাচন প্রসঙ্গে বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে, ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যাবে।

তিনি আরো বলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হচ্ছে, তবে এ নির্বাচনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের দায়িত্ব রয়েছে। ময়মনসিংহে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের ব্যবস্থা নেওয়ায় এখানে কেউ জাল ভোট দিতে পারবে না। আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহন করতে নির্বাচন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি সবাই আশ্বাস দিযেছে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচন পরিচালনা করবো। ইভিএম এমন একটি পদ্ধতি যেখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। ইভিএম পদ্ধতি নতুন, তাই মানুষ এ বিষয়ে জানবে না, এটাই স্বাভাবিক। মানুষের মাঝে ইভিএম নিয়ে আস্থার সৃষ্টি করতে পারলেই, তা সবাই গ্রহন করবে।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, এনআইডি প্রকল্পের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ন সচিব ফরহাদ আহম্মেদ খান, ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিটি কর্পোশেনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেনসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য,দেশের অষ্টম বিভাগীয় শহর ও ১২ তম ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থিতা প্রত্যাহারের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ আবেদনের পর সংশ্লিষ্ট করলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহন করে রিটার্নিং কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান বলেন, আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুকে মেয়র ঘোষণা করার প্রস্তুতি নিতে হবে। আর কোনও প্রার্থী না থাকায় ৫ মে নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটুকে সরকারিভাবে গেজেট প্রকাশ করে মেয়র ঘোষণা করা হবে।’

আর আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় এখন শুধু কাউন্সিলর পদের জন্যই নির্বাচন এর আয়োজন করবে নির্বাচন কমিশন। এতে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোটযুদ্ধে অংশ নেবেন। মোট ১২৭টি কেন্দ্রের প্রতিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ