সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
চুয়েট ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে । ৬ মে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ অজগর সাপটি ধরা পড়ে। এসময় চুয়েট স্কুল এন্ড কলেজের ও চুয়েট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতস্ক বিরাজ করে। চুয়েট সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার পথে শেখ রাসেল হলের ছাত্ররা সাপটি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করলে, ছুটে আসেন চুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা। এসে তাঁরা অজগরটি আটক করেন। এবিষয়ে চুয়েটের কর্মরত সুব্রত ঘোষ বলেন, ‘আমি অফিসে যাওয়ার পথে ছাত্র ও কিছু লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থালে গিয়ে দেখতে পাই একটি বড় আজগর সাপ। পরে আমরা বিষয়টি চুয়েট পুলিশ ফাড়ীতে দিই। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়া ও আমাদের কর্মস্থলে যাওয়ার সময় হয়ে যাওয়ায় আমরা সাপটিকে স্থানীয় একটি পাহাড়ে অবমুক্ত করি।





মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল