শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্তর বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্তর বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু
রবিবার ● ১৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্তর বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু

---ঝিনাইদহ  প্রতিনিধি :: অফিসে দুনীতি বিরোধী সাইনবোর্ড ঝুলিয়ে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব নিজেই দুর্নীতি করে যাচ্ছেন। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তদন্ত করে দেখছেন। শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহে যোগদানের পর থেকে তিনি অনুমতি ও বরাদ্দ ব্যতিরেখে অফিসের তিনতলার গেষ্ট হাউসটি বিধি বহির্ভুত ভাবে ব্যাবহার করছেন। সরকারী রাজস্ব ফাঁকি ও বিদ্যুৎ বিল ব্যাবহার করছেন। বেআইনী ভাবে ৪০% ঘরভাড়া তুলে নিচ্ছেন। ২০১৮ সালে জেএসসি পরীক্ষার কেন্দ্র ভিজিটে গিয়ে কেন্দ্র সচিবের কাছ থেকে জারপুর্বক সম্মানী গ্রহন করছেন। যার কোন অনুমোদন নেই। এছাড়া এমপিও প্রদানের ক্ষেত্রে অযাচিত ভাবে কাগজপত্র কাটাছেড়া ও রিজেক্ট করে শিক্ষকদের হয়রানী করছেন। এ সব অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. হারুন অর রশিদ তদন্ত করেন। এরপর গত ২৪ এপ্রিল ৭০৭ নং স্মারকে নির্দেশক্রমে জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেবকে শুনানীর জন্য ঢাকায় তলব করেন সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু। সেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। অভিযোগ পাওয়া গেছে শৈলকুপার এক দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন দিয়ে তাকে রক্ষার চেষ্টা করেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। শিক্ষক ও ছাত্রীদের আন্দোলনে ওই প্রধান শিক্ষক এখন শৈলকুপা ছাড়া। কিনি নিজের অফিসে দুর্নীতি বিরোধী সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন। তাতে লেখা আছে “দুর্নীতি দারিদ্র ও অবিচার বাড়ায়, আসুন দুর্নীতি প্রতিরোধে সকলে সক্রিয় হই”। এই সাইনবোর্ডের আড়ালে তার কর্মকার্ন্ড প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব জানান, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তার বিন্দু মাত্র ভিত্তি নেই। আমি জেএসসি পরীক্ষার কেন্দ্র ভিজিটে গিয়ে কোন টাকা গ্রহন করি না। তাছাড়া যে সব স্কুলের তালিকা দেওয়া হয়েছে সেখানে আমি কোনদিন যায়ও নি। আমাকে ঢাকায় ডেকেছিলো, আমি জবাব দিয়ে এসেছি। কি সিদ্ধান্ত হবে সেটা অধিদপ্তরের ব্যাপার।

সড়ক দুর্ঘটনায় জমজ ভাইয়ের মৃত্যু : গ্রামে শোকের ছায়া
ঝিনাইদহ :: পৃথিবীতে এসেছিলো তারা এক সাথে। আবার এক সাথেই তাদের চির প্রস্থান। তবে স্বাভাবিক নয়। মাত্র ১০ বছর বয়সে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্টার আর সান (১০) নামের দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দু’ভাইয়ের মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে পৌছালে এক হৃদয়র বিদার দৃশ্যের অবতারণা হয়। তারা খুলনা রেলওয়ে পুলিশের এএসআই খুরশিদ আলমের ছেলে। পিতার চাকরীর সুবাদে সপরিবারে খুলনায় বসবাস করতো। নিহত দুই ভাইয়ের চাচা উজ্জল হোসেন শনিবার বিকালে জানান, শুক্রবার খুলনার আড়ংঘাটা উপজেলার বড়ইতলা নামক স্থানে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘষে ঘটনাস্থলে মোটর চালক হৃদয় ও স্টার নিহত হয়। স্টারের অপর ভাই সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুরে দু’ভাইকে দাফনের জন্য আনা হয় ঝিনাইদহের কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামে। শোকের ছায়া নেমে আসে গ্রামটিতে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। দুপুরে জানাজা শেষে তাদের দু’ভাইকে দাফন করা হয়।

ঝিনাইদহ পৌরসভার রোলার চালককে মারপিট করে রোলার ছিনতাই
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার রোলার চালককে মারপিট করে রোলার ছিনতাই করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আহত রোলার চালক ইমদাদুল হক আক্কেল অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহ পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত আছেন। মেসার্স কাজী মাহবুর রহমান নামের ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তার কাজে রোলার নিয়ে তিনি প্রায় ১ সপ্তাহ যাবৎ নিয়ম মাফিক বার বাজার এলাকার বাদুরগাছা ইউনিয়নের বারবাজার হতে বসুন্দিয়া সড়কের মেরামতের কাজে রোলার করছিলেন। আকষ্মিকভাবে শুক্রবার বেলা ১০ টার দিকে কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন তার ছেলে রিংকু হোসেনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক তাকে দিয়ে রোলারটি চালিয়ে কাষ্টভাঙ্গা এলাকায় ঝনঝনিয়া গ্রামে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। সে সময় খবর পেয়ে তার চাচা আব্দুল কুদ্দুস ও ভাই মহিদুল ইসলাম স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার ইঞ্জিনিয়ার রাশেদ আলী বলেন, সরকারি কাজে বাধা প্রদান করার ঘটনাটি খুবই দুঃখজনক। রোলার চালক আক্কেলকে মারপিটের ঘটনায় আমরা অফিসিয়াল নিয়ম অনুযায়ী আইনগত পদক্ষেপ নিবো।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রপের সংঘষ
ঝিনাইদহ :: ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রপের সংঘর্ষে, নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই রাতে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর ও কান্দড়া গ্রামে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। সেসময় ও কমপক্ষে ২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অরিক্তিত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জে বিড়ি ভোক্তাদের মানববন্ধন
ঝিনাইদহ :: বিড়ির উপর বৈষম্যমুলক অতিরিক্তি শূল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিড়ি ভোক্তাদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে আধাঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা সমিতির বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি লিমন হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সদস্য নাসির খান, ইউনুস আলী, হাফিজুর রহমান, আব্দুর রউফ প্রমুখ। মানবববন্ধন কর্মসূচী থেকে দাবি জানানো হয় বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, বিদেশী সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংসের পায়তারা বন্ধ করা, বিডি যেন কম মুল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজাই রাখ, প্রতি বছর বাজেটে বিড়ি-সিগারেটের কর বৈষম্য দুর করা।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)