শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির মানববন্ধন

---বাগেরহাট প্রতিনিধি :: ধানের ন্যায্যমূল্য প্রদানসহ মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট বন্ধ ও কৃষিপণ্যে পর্যাপ্ত ভর্তুকির দাবিতে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি।

শরণখোলা প্রেসকাবের সামনে আজ বৃহস্পতিবার ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা বিএনপি সভাপতি মো. কামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কৃষকদের শ্রম-ঘামে ফলানো ফসল আজ মাঠে নষ্ট হচ্ছে। তারা ন্যায্য দাম পাচ্ছেনা। দেশে পর্যাপ্ত ফসল থাকা সত্বেও ব্যবসায়ীরা অন্য দেশ থেকে চাল আমদানি করছে। অথচ সরকারের সেদিকে কোনো নজর নেই। তারা বলেন কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানে বিএনপির কৃষকদের অধিকার আদায়ের এ আন্দোলন অব্যাহতভাবে চলবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি ফজলুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ, কোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি জলিল হাওলাদার, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক গাজী নাজমুল আহসান শিমুল, স্বেচ্ছ্বাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সহিদুল ইসলাম সোহাগ, জেলা বাস্তুহারা দলের প্রচার সম্পাদক মো. শাহিন হাওলাদার, ছাত্রদল নেতা গোলাম রাব্বি, জাহিদ হোসেন রাব্বি ও মইনুল ইসলাম প্রমূখ।।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)