শিরোনাম:
●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » প্রতারণা করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা
প্রথম পাতা » গাইবান্ধা » প্রতারণা করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা
বুধবার ● ২৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতারণা করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের ফয়জার রহমান ডলারের ছেলে মেহেদী রহমান নিলয়ের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সুকৌশলে ভুয়া কাগজপত্রাদি সৃজন করে এবং ব্যাংকের চেক ডিজওনার দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টার অভিযোগ। এব্যাপারে আদালতে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের ভুয়া স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিয়ে একাধিক মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করেছেন একই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে সুব্রত রায়। এব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে প্রতিকার দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সন্তানের পক্ষে তার পিতা ফয়জার রহমান ডলার তাঁর লিখিত বক্তব্যে উলে¬খ করেন প্রতিবেশী সুব্রত রায়ের কাছ থেকে মেহেদী রহমান নিলয় ২০১৭ সালের ১০ এপ্রিল স্থানীয় একাধিক স্বাক্ষীগনের সম্মুখে শতকরা ৮ টাকা হার সুদে ২ লাখ ৮০ হাজার টাকা দাদন বাবদ গ্রহণ করে এবং একটি স্বাক্ষরিত চেক প্রদান করেন। কিন্তু নির্ধারিত তারিখে টাকা পরিশোধ করতে না পারায় সুব্রত রায় ইসলামী ব্যাংক লিঃ সুন্দরগঞ্জ শাখার ওই চেকে (নং এমএসআর- ০১৫৩৭৪৯) এর পাতায় ১৫ লাখ টাকা লিখে ব্যাংকে ওই পরিমাণ টাকা না থাকায় চেকটি ডিজওনার করে ব্যাংক সার্টিফিকেট গ্রহণ করে। এসময় ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র প্রদান করা হয়। যাতে ১৫ লাখ টাকা নির্দিষ্ট তারিখে পরিশোধ করা হবে বলে উলে¬খ করা হয়েছে। কিন্তু ওই চেয়ারম্যান ২০১৯ সালের ৭ জানুয়ারি অপর একটি প্রত্যয়নপত্রে উলে¬খ করেন যে, উক্ত অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়টি তিনি জানেন না এবং ইতোপূর্বে মামলায় দাখিলকৃত প্রত্যয়নপত্রটিও তার স্বাক্ষরিত নয়।
অথচ এব্যাপারে সুব্রত রায় বাদি হয়ে মেহেদী রহমান নিলয়সহ ৪ জনকে আসামি করে একটি সিআর মামলা (নং ৩৭৫/২০১৮) এবং ম্যাজিষ্ট্রেট আদালতে অপর একটি ফৌজদারি মামলা (নং ১১/২০১৯) দায়ের করেন। উলে¬খ্য, ফৌজদারি মামলাটি সুনানির দিনই খারিজ হয়ে যায়। এমতাবস্থায় মেহেদী রহমান নিলয় মিথ্যা মামলার এই হয়রানী থেকে বাঁচতে ইউপি চেয়ারম্যানের জাল সার্টিফিকেট দিয়ে মামলা দায়ের করার অপরাধে আমলী আদালতে একটি সিআর মামলা (নং ৫৭/১৯) দায়ের করে। আদালত এই মামলাটি পুলিশের বিশেষ শাখা পিবিআই এর কাছে তদন্তের জন্য প্রেরণ করে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, সুব্রত রায় একজন শিক্ষানবিশ আইনজীবি হিসেবে জেলা বারের আওতায় প্রাকটিস করার কারণে ফয়জার রহমান ডলারের সন্তানের পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনা করতে রাজি হচ্ছেন না। এতে চরম বিপাকে পড়ে বাধ্য হয়ে তার সন্তানের জন্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতে হয় তাকে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মো. আলমগীর হোসেন, আমজাদ হোসেন, এমদাদুল হক, তারা মিয়া প্রমুখ।





আর্কাইভ