শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ওসি মোয়াজ্জেমের হাতে হাতকড়া নেই কেন ?
প্রথম পাতা » ঢাকা » ওসি মোয়াজ্জেমের হাতে হাতকড়া নেই কেন ?
সোমবার ● ১৭ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসি মোয়াজ্জেমের হাতে হাতকড়া নেই কেন ?

---ষ্টাফ রিপোর্টার :: গুরুতর অভিযোগ নেই, একেবারেই সাধারণ মানুষ, সমাজে প্রতিষ্ঠিত- এমন মানুষদেরকে আদালতে হাজির করার সময়ও পুলিশ হাতকড়া পরায়। কখনো কখনো কোমড়ে রশি বেঁধে সমালোচিতও হয়েছে তারা। অথচ ফেনীর সোনাগাজী থানার বরখাস্ত অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করার সময় তাকে ‘মুক্ত’ অবস্থায় নিয়ে গেছে পুলিশ। এটা পুলিশের পক্ষপাত কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ২০ দিন পর রবিবার রাজধানী ঢাকা থেকে আটক হন তিনি। আইনের কর্মকর্তা হয়েও আদালতের আদেশের প্রতি সম্মান না দেখিয়ে পালিয়ে যাওয়া এই কর্মকর্তা এই ‘সম্মান’ পেতে পারেন কি না, এ নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে।

আজ সোমবার মোয়াজ্জেমকে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজির করার সময় ওসি মোয়াজ্জেমের বেশভুষা ছিল পরিপাটি। ঘিয়া রংয়ের গেঞ্জি পরে ছিলেন। চোখে ছিল কালো একটি সানগ্লাস। তার চেহারায় কোনো উদ্বেগ ছিল না। এত দিনের না কাটা দাড়িগুলোতেও ছিল যত্নের ছাপ।

সাবেক ওসি মোয়াজ্জেমের হাতে কেন হাতকড়া নেই? তিনি কি বয়োবৃদ্ধ না গুরুতর অসুস্থ ব্যক্তি। তিনি কি নারী না শিশু অপরাধী, না তিনি আইনের ঊর্ধ্বে। ওসি মোয়াজ্জেমকে পুলিশের এই ‘খাতির করা’ নিয়ে প্রশ্ন তুলেছেন গণমাধ্যমকর্মী । তিনি লিখেন, ‘হাজার হাজার মিথ্যা মামলার আসামিদের হাতকড়া পরিয়ে আদালতে তোলার নজির পুলিশের অভাব নেই। অনেক গণ্যমান্য ব্যক্তি, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তিকে হাতকড়া পরানো খবর বহুবার গণমাধ্যমে এসেছে। কিন্তু ওসি মোয়াজ্জেম হোসেন গুরুত্বপূর্ণ একটি মামলার আসামি হয়েও তাকে আজ হাতকড়া পরায়নি পুলিশ।’ ওসি মোয়াজ্জেমের প্রতি এই আচরণ পক্ষপাত কি না- জানতে চাইলে কল করলে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘ওটা ওসিকে জিজ্ঞাসা করেন। আমি কি থানায় বসে এসব দেখব?’

এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘প্রিজন ভ্যানে কোন আসামিকে হাতকড়া পড়ানো হয় না। আপনি আগে ভালো করে জানেন। ধন্যবাদ।’

মানবাধিকারকর্মী এলিনা খান বলেন, ‘কোনো ব্যক্তিকে হাতকড়া পরাতে হবে কি না তার সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে আমাদের দেশে সাধারণত পুলিশ অপরাধীদের হাতকড়া পরিয়ে থাকে। তাহলে মোয়াজ্জেম হোসেনকে কেন পরানো হলো না এটা একটি প্রশ্ন। এক্ষেত্রে পুলিশের একটি পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যায়। সকল ব্যক্তিকে হাত কড়া পরানো হলেও মোয়াজ্জেমকে কেন নয়?’

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত গত মার্চ মাসে তার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন। তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনা শুরুর হয়। তখন ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠে, ওসি মোয়াজ্জেম ওই ভিডিও বেআইনিভাবে ধারণ করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হলে গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই অভিযোগের সত্যতা পায়। এরপর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন গত ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নুসরাতের মৃত্যুর পর ওসি মোয়াজ্জেমকে প্রথমে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে পাঠান হয়। পরে তাকে বরখাস্ত করা হয় পুলিশ বাহিনী থেকে।

কিন্তু আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিলে তা তামিল করা নিয়ে ফেনী ও রংপুর পুলিশের মধ্যে বেশ কয়েক দিন ঠেলাঠেলি চলে। এই সুযোগে পালিয়ে যান মোয়াজ্জেম।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)