বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
ফটিকছড়িতে ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদ মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত ১০১৯ নং দাগের ৮ শতক জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১ টি দোকান করে বেদখল করেছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নজরে আসলে উচ্ছেদ এর উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।
৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে উচ্ছেদ এর টীম পৌছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রনে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি),মোঃ নজরুল ইসলাম।
এছাড়া নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস এর ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল আনসার সদস্যরা।
সরকারি সম্পত্তি উদ্ধারে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল