শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর গুয়াখড়া স্টেশনের বেহাল অবস্থা
প্রথম পাতা » পাবনা » চাটমোহর গুয়াখড়া স্টেশনের বেহাল অবস্থা
শনিবার ● ২২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর গুয়াখড়া স্টেশনের বেহাল অবস্থা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর গুয়াখড়া রেলস্টেশনের বেহাল অবস্থা। দেখে বোঝাই যাবেনা এটা একটা রেলস্টেশন। টিকিট ঘরের পেছনের দেয়াল ভেঙ্গে গেছে অনেক বছর আগে। ভেতরে রাখা আছে দু’টো ভ্যান। টিকিটঘরের ভেতরে মহেলা মতিন মেম্বর পাট কিনে লাট দিয়ে রাখছেন। তার একটু উপরেই ঝুলছে ট্রেন ছাড়ার সময় বাজানো সেই বিখ্যাত ট্রেনঘন্টি।

ব্রিটিশ আমলে নির্মিত রেলকোয়ার্টারের ভেঙ্গেপড়া দরদালানে বটপাকুড়ের গাছ মাথা তুলেছে। স্টেশনের সামনে আব্দুর ছাত্তারের স্নাকবারটি বড়বাড়ীর মেয়ের মত বেশ সাজুগুজু করে বসে আছে। ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের প্রায় পরিত্যক্ত একটি এই গুয়াখড়া স্টেশন। এই স্টেশনের কুলি ছিলেন মোকছেদ আলী (৬৯) তিনি জানান, কাজ থেকে অবসর নিলেও এখনও অবসর সময় আটাই স্টেশনের আশে পাশের দোকানে বসে। পাকিস্তান আমল থেকে এই স্টেশনের যাত্রীদের মালামাল উঠানো-নামানোর কাজ করেই জীবন পাড় করেছি। তিনি আরো বলেন, কয়েক বছর আগে এই স্টেশনের যৌবন ছিল। এখান থেকে শত শত মানুষ ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যেতো, বিভিন্ন জায়গা থেকে আসতো। টিকিট ছিল, টিকিট মাস্টার ছিল, ট্রেন আসার আগে, ট্রেন ছাড়ার সময় ঘন্টি বাজানো হতো। এখন আর কোন কিছুই নেই/হয় না এই স্টেশনে।

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল লাইনের (পাবনার চাটমোহর উপজেলার মধ্যে) গুয়াখড়া স্টেশনের করুনদশা। কোথাও কেউ নেই রেল বিভাগের। অথচ এখনও এটি একটি রেল স্টেশন। লোকাল ট্রেনগুলো থামে। যাত্রী-মালামাল উঠানামা করে এই স্টেশন থেকে। স্টেশন মাস্টারের ঘর, টিকিট ঘর, যাত্রীদের বিশ্রামাগার তালাবদ্ধ। দেয়ালে ট্রেনের সময়সূচী, ট্রেন ভাড়ার তালিকা সবই আছে। স্টেশনের বটতলার একটি চায়ের দোকানের ভাঙ্গা বেঞ্চে বসে আছেন ঈশ্বরদীর ব্লাকপাড়ার সুখজান (৫০), আকলিমা (৩০), শাফিয়া খতুন (৫০), আমবিয়া খতুন (৫০)। বেলা ২.৫৫ মিঃ ফাইভ ডাউন মেইল ট্রেন ধরে ঈশ্বরদী যাবার জন্য। জানতে চাইলে বৃদ্ধা সুখজান বলেন, এইডা আবার একটা স্টেশন হোলো নাকি। এর চাইতে নৌকার খেয়াঘাটও ভালো, বসার জায়গা থাকে। এখানে তাও নেই। আকলিমা খাতুন অতি দুঃখে ক্ষোভে বলেন, আমরা হোলাম মিয়ে ছাওয়াল যাদি প্ররকৃতির ডাক আসে তাহলে কোনে যাবো। এই মরার স্টেশনে তো কিছুই নাই।

স্টেশনের মুদি দোকানদার আব্দুর ছাত্তার (৩৮) বলেন, প্রচুর যাত্রী ওঠে এখান থেকে এখনও। কিন্তু টিকিট, মাল বুকিং এখন সবই হয় ট্রেনের মধ্যে। তাই স্টেশনের সাথে ট্রেনের কোনো সম্পর্ক নাই।

স্টেশনের চায়ের দোকানি হাফিজ (৪৪) বলেন, স্টেশন থাকপি আর রেলওয়ে যাত্রী সেবা দিবি লয় তাই কি হয়। ইডাতো ভাই মগের মুল্লুকের কথা হলো। স্টেশনের কুলি গাফ্ফার আলী (৪৯) বলেন, এখানে শহীন নামের একজন পোটার পোস্টিং আছে। ব্যাটা বছরেও একদিন আসে না। বেতন তোলে পাকশী অফিস থেকে।

স্টেশনের পাশেই রেলের জায়গায় বাস করছেন সাবেক রেলকর্মী মৃত শুকুর আলীর ছেলে এনজিও কর্মী গোলাম রাব্বানী বলেন, ট্রেন কখন কোথায় যাবে এসব তথ্য যাত্রীরা কার কাছে জানবে। যাত্রীরা তাই স্টেশনে এসে আশপাশের দোকান অথবা বাড়ীতে গিয়ে জেনে নেয়। টিকিট কাটার কোন ব্যবস্থা নেই সব যাত্রীরা ট্রেনের মধ্যে কিটিক কাটে।

নারিকেল ব্যবসায়ী গোলজার হোসেন তিনি বলেন, গাড়ীর মধ্যে টিকি করবো মালও বুক করবো। আগে স্টেশনই ভালো ছিলো। এখন অনেক বেশি টাকা লাগে।
স্টেশনের কুলি জাফর আলী (৬৪) বলেন, রাতদিন মিলে এই স্টেশনে এখনো ৪ টি লোকাল ও মেল ট্রেন থামে। ঈশ্বরদী-সিরাজগঞ্জ, চাপাই-জয়দেবপুর এসব ট্রেন যায় আসে।
যাত্রী ও এলাকাবাসী রেলকর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে এই স্টেশন মেরামত করার জন্য।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)