শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » জরাজীর্ণ কাঠের সেতুই একমাত্র ভরসা : দুর্ভোগে এলাকাবাসি
প্রথম পাতা » গাইবান্ধা » জরাজীর্ণ কাঠের সেতুই একমাত্র ভরসা : দুর্ভোগে এলাকাবাসি
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জরাজীর্ণ কাঠের সেতুই একমাত্র ভরসা : দুর্ভোগে এলাকাবাসি

---গাইবান্ধা প্রতিনিধি :: গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে নলেয়া নদীর উপর আমিনের ঘাটে দীর্ঘদিন যাবত সেতু নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ৮০ ফুট দৈর্ঘ্য একটি জরাজীর্ণ কাঠের সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়েই জনগণকে পথ চলাচল করতে হচ্ছে। এই কাঠের সেতুতে কোন যানবাহন চলাচল করতে পারে না বলে মালামাল পরিবহনেও এলাকাবাসিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাকাইহাট ইউনিয়নের পুরানদহ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষের চলাচলের একমাত্র ভরসাই এই কাঠের সেতু। এব্যাপারে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসির পক্ষ থেকে একটি ব্রীজ নির্মাণের জন্য দাবি জানানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
পুরানদহ গ্রামের মেঘারচর পাড়ার গ্রামের বাসিন্দারা জানান, জরাজীর্ণ কাঠের সেতুটি পারাপারে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও শিশুদের। এই প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়মিত গোবিন্দগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে এতদঞ্চলের শিক্ষার্থীরা। তদুপরি উপজেলা সদরের ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াত, মামলা মোকদ্দমাসহ নিত্য প্রয়োজনীয় যেকোনো কাজে এই সেতুর উপর দিয়েই নলেয়া নদীর এ পাড়ের মানুষদের যেতে হয় উপজেলা সদরে। রিক্সা-ভ্যানসহ হালকা যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে ঝুঁকিপূর্ণভাবে সেতুটি পার হতে হয় বলে জানালেন এলাকার ভূক্তভোগী মানুষগুলো।
এ বিষয়ে নাকাইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের জানান, এলাকার মানুষের চলাচলের এ দুর্ভোগ দীর্ঘদিনের। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় নলেয়া নদীর উপর ব্রিজ-সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর দাবির মুখে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৭ সালে আমিনের ঘাটে কাঠের এই সেতুটি নির্মিত হয়।
এ প্রসঙ্গে জাতীয় সংসদ সুত্রে জানা গেছে, আমিনের ঘাটে নলেয়া নদীর উপর কাঠের সেতু নির্মাণের জন্য প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সেতুটি নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত-৩
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৩৬) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যান চালকসহ আরও ৩ জন। নিহত ভ্যানযাত্রী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর পুত্র ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালিপ্যাড নামক স্থানে বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে বালুয়া বাজার থেকে ভ্যানযোগে গোবিন্দগঞ্জ বন্দরে যাওয়ার পথে একটি একটি মালবোঝাই ট্রাক সাইড নিতে গিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।





আর্কাইভ