শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » কৃষকদের ২৮ কোটি টাকা লোপাটে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যা করা হয়েছে
প্রথম পাতা » পাবনা » কৃষকদের ২৮ কোটি টাকা লোপাটে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যা করা হয়েছে
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকদের ২৮ কোটি টাকা লোপাটে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যা করা হয়েছে

---ঈশ্বরদী প্রতিনিধি :: মুক্তিযোদ্ধা সেলিম হত্যার আসামি গ্রেফতারের দাবিতে গত বুধবার বিকেলে মাহবুব আহমেদ মঞ্চের জনসভা থেকে ডাকা ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল আজ সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দোকান পাট,বিভিন্ন প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থীসহ মানুষকে পায়ে হেঁটে চলতে হয়। অর্ধদিবস হরতাল চলাকালে ঈশ্বরদীর ‘‘জিরো পয়েন্ট রেলওয়ে গেটে’’ অনুষ্ঠিত হয় পথসভা। এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ইসাহক আলী, হাবিবুল ইসলাম,সাইফুজ্জামান পিন্টু,জাসদ নেতা আব্দুল খালেক,জাহাঙ্গীর হোসেন,মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু,রফিকুল ইসলাম ও সাংবাদিক স্বপন কুমার কুন্ডু বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করে বলেন, নির্মানাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জমি অধি গ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত ২৮ কোটি টাকা নামে-বেনামে লোপাটে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন,মাস্তাফিজুর রহমান তার জীবন দিয়ে হলেও অবৈধভাবে কৃষকের টাকা লোপাট করতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেওয়ার পর গত ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় রুপপুরস্থ নিজ বাড়ির গেটে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। অনাকঙ্খিত এ হত্যাকান্ডের পর মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী ও পাকশীর পক্ষ থেকে একাধিকবার দাশুড়িয়া ট্রাফিক মোড়,ঈশ্বরদী বাজার রোড ও রুপপুর পাকার মোড়ে মহাসড়ক অবরোধ করে সর্বকালের সর্ববৃহৎ মানববন্ধন-সমাবেশ করা হয় প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে । একাধিকস্থানে প্রতিবাদ সভাও করা হয়। এমনকি একই দাবিতে ঢাকা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনেও আসামি গ্রেফতার ও হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবিতে প্রধান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এসব কর্মসুচিতে মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ নেতা,জাসদ নেতাসহ বক্তারা প্রকৃত হত্যাকারীর নাম উল্লেখ করে গ্রেফতারের জোর দাবি জানান । এর পরও প্রকৃত আসামি গ্রেফতার হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)