শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ভবানীপুর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মোহন, জালাল উদ্দিন মন্ডল, শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নুরুননাহার ও নুসরাত জাহান প্রমূখ।

বক্তাগণ বাড়ির আঙ্গিনা পরিস্কার, পরিত্যক্ত থালা-বাসনে পানি জমিয়ে না রাখাসহ মশক নিধনে নিজ নিজ উদ্যোগে ভূমিকা পালনের আহ্বন জানান।

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার হাটকালুপাড়া গ্রামের রশিদ শাহ্ ছেলে খলিল (৪৫) ও নন্দনালী গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর (৩৫)।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার ও এএসআই ছাইফুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ