শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » এনায়েতুল্লাহ মাদরাসার ভবন ঝুঁকিতে
প্রথম পাতা » পাবনা » এনায়েতুল্লাহ মাদরাসার ভবন ঝুঁকিতে
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনায়েতুল্লাহ মাদরাসার ভবন ঝুঁকিতে

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌর সদরের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভবনে ফাটল দেখা দিয়েছে। শিক্ষক কমন রুমের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকিতে আছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ১৯৭৫ সালে পৌর সদরের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ফ্যাসালিটিজ ডিপার্টমেন্টের মাধ্যমে এ ভবনটি নির্মাণ করা হয়।

সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, শিক্ষক কমনরুমের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। কয়েকজন শিক্ষক জানান, কিছুদিন আগে ভবনের ছাদ থেকে পলেস্তারা ও সিমেন্ট কসে পড়ে একজন শিক্ষক আহত হন। শিক্ষকতা করতে এসে নিজেদেরি নিরাপত্তা নেই। কমনরুমে বসলেই সবসময় আতঙ্কে থাকতে হয়।
শিক্ষার্থীদের ক্লাসরুমে গিয়ে আরও দেখা যায়, সেমি পাকা ঘরের উপরে বাঁশের সেলিং ভেঙ্গে নবম শ্রেণির কয়েজন শিক্ষার্থী আহত হয়েছে। এমন ঝুঁকি পুর্ণ শ্রেণি কক্ষে পাঠদান করতে যেমন শিক্ষকগণ ভয় পান তেমনি শিক্ষার্থীরাও ভয়ে থাকেন।

শিক্ষক প্রতিনিধি গণিত প্রভাষক মো. ইসরাইল আলম বলেন, এখানে দুটি ভবনের একটি ভবনে শিক্ষক কমনরুমের ছাদ, দেয়াল, কার্নিশে বিপদজনক ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির সময় এসব ফাটল চুইয়ে পানি এসে কক্ষ সয়লাব হয়ে যায়। এ কারণে এই ভবনে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও জানান, পলেস্তারা খসে পড়ার আশঙ্কায় তাঁরা সব সময় আতঙ্কে থাকেন এবং কক্ষে বসলেও ভিমের সোজাসজি নিচে বসে থাকেন। এখানে অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীসহ ২৭ জনের স্টাফ এর মধ্যে অধ্যক্ষের রুম আলাদা এবং শিক্ষিকাসহ ছাত্রী কমনরুম একটি। ছাত্রদের কোন কমনরুম নেই এমনকি ছাত্রদের বাথরুমের অবস্থাও নাজুক।

মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবু ইসহক আলী বলেন, আমি ভারপ্রাপ্ত সবে মাত্র দেড় বছর হলো এই চেয়ারে বসেছি। ভবন ও কক্ষগুলো সংষ্কারের জন্য উপর মহলে জানানোার ব্যবস্থা করছি। ছোটখাটো কাজের জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকেই ব্যবস্থা নিয়েছি।





আর্কাইভ