শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৫ নারী নির্বাহী অফিসারের মিশন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৫ নারী নির্বাহী অফিসারের মিশন
রবিবার ● ১১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ নারী নির্বাহী অফিসারের মিশন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ ৬ উপজেলার মধ্যে ৫ টিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখন নারীরা দায়িত্ব পালন করছেন। শৈলকুপা ব্যতিত সব উপজেলায় নারী উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন। নারী ইউএনও হিসেবে প্রশাসনিক কাজের পাশাপাশি নিজ নিজ উপজেলার মাদক, শিক্ষা ও বাল্য বিবাহ বন্ধে কাজ করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই ছুটছেন নানা সমস্যা সমাধানে এ গ্রাম থেকে ও গ্রামে। সমস্যার তথ্য নিয়ে তার গ্রহন যোগ্য সমাধান করছেন। বাল্যবিয়ের খবর পেলে তা বন্ধ করার জন্য মধ্য রাতেও তারা ছুটে যাচ্ছেন ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে। করছেন সামাজিক বিচার। দাম্পত্য কলহ মেটাতেও নিচ্ছেন গণ শুনানী। এ ভাবেই ঝিনাইদহ সদরসহ কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন শাম্মি ইসলাম। ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি ঝিনাইদহ সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। কালীগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সুবর্ণা রানী সাহা। ৩০ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি গত ৯ সেপ্টেম্বর কালীগঞ্জে যোগদান করেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে কোটচাঁদপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন নাজনীন সুলতানা। ২৯ তম বিসিএসএ উত্তীর্ণ শাশ্বতী শীল মহেশপুরের ইউএনও হিসেবে দায়িত্ব¡ পালন করছেন। সর্বশেষ হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চলতি আগষ্টের প্রথম সপ্তায় যোগদান করেছেন ৩১তম বিসিএস ক্যাডার সৈয়দা নাফিস সুলতানা। স্বামী, সন্তান ও পরিবার পরিজনসহ নিজের ঘর সামলানোর পাশাপাশি নারী উপজেলা নির্বাহী অফিসারগন কোন বাধা বিপত্তি ছাড়াই উপজেলা প্রশাসন চালাচ্ছেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বলেন, নারীরা সাহসিকতার সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমরা মানুষ ও রাষ্ট্রের জন্য কাজ করছি। কাজ করতে বেশ ভালই লাগে। মহেশপুরের ইউএনও শাশ্বতী শীল বলেন, নারী হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত কোনও বাঁধার সম্মুখীন হইনি। কোটচাঁপুরের ইউএনও নাজনীন সুলতানা বলেন, যে কাজেই হাত দিচ্ছি, সবার সহযোগিতা পাচ্ছি। কাজ করতে কোন অসুবিধা হচ্ছে না। কালীগঞ্জের ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, দাপ্তরিক কাজের বাইরে উপজেলার মানুষের এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে যা করি খুবই ভালো লাগে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, ইউএনও হিসেবে আমি নতুন। এখনো সে ভাবে বলার সময় আসেনি। হরিণাকুন্ডুকে গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে র‌্যালী ও লিফলেট বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে শহরের বিভিন্ন দোকান, বাজারে ও পথচারীদের মাঝে সতেনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে নিজ বাড়ি ও কর্মস্থলের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ