শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনা বেড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
প্রথম পাতা » পাবনা » পাবনা বেড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনা বেড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও রাস্তায় বালু ফেলার পাইপ ফেলে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পাঁচ জনের জেল জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মালদাহ পাড়া পুরান বাধের উপর বালু বহনের পাইপ রেখে জনসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে আটক করা হয়। এছাড়াও যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরো তিন জনকে আটক করা হয়। এ সময় বালু উত্তোলনের ড্রেজার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন হাচেন আলী (৫০), জয়নাল শেখ (৫২), রাকিব হোসেন (২০), আনিস আলী (২২), বজলুর রহমান (৫১)। পরে উপজেলা পরিষদে রাত সাড়ে নয়টার দিকে বালু উত্তোলনের দায়ে তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইজনকে বালুর পাইপ ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় হাচেন আলী ও আনিস জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
এ ব্যাপারে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, মালদাহ পাড়ার রাস্তার পাইব ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চাটমোহরে সাপের দংশনে মাদরাসা সুপারের মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আড়িংগাইল গ্রামে সাপের দংশনে এক মাদরাসা সুপারের মৃত্যু হয়েছে। নিহত মাদরাসা সুপার হলেন ওই গ্রামের আহের আলীর ছেলে মাওঃ শফিউল আলম মুসা (৬০)।
সে উপজেলার মল্লিকবাইন দাখিল মাদরাসার সুপার ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয় টার দিকে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীর সঙ্গে হাটাহাটি করার সময় তাকে বিধর সাপ দংশন করে। প্রথমে স্থানীয় ওঝা দ্বারা ঝুঁড় ফুঁক দেওয়া হলে অবস্থার অবনতি হয়।
পরে পরিবারের লোকজন চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার ২ নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার মাহাতাবের কাছে নিয়ে আসা হয়। কিন্তু পাথর লাগানোর আগেই সুপার মুসা মারা যান।





আর্কাইভ