শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

---মেহেরপুর প্রতিনিধি ::  আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, সহ-সভাপতি আঃ হালিম।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসারফ হোসেন, শিক্ষার্থী এলিসা, সিয়াম প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর এসে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাট করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।
মেহেরপুরে আইন শৃৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ::  মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক আইন শ্খৃংলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউপি চেয়ারম্যান আয়োব হোসেন, বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।
সভায় জানান হয় গত আগষ্ট মাসে মেহেরপুর জেলার ৩টি থানায় ৬৯টি মামলা হয়েছে। যার মধ্যে নারী ও শিশু নির্যাতনে ৫টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩২টি, চোরাচালানে ১টি, চুরি ৩টি এবং অন্যান্য ২৮টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৩৬টি গাংনী থানায় ২২টি এবং মুজিবনগর থানায় ১১টি মামলা হয়েছে।
এছাড়া মেহেরপুর জেলার চোরাচালন প্রতিরোধ কমিটি, জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনীর চৌগাছায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আক্কাস আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার চৌগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আক্কাস আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়ার মৃত রব্বান শেখ এর ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান,শনিবার রাতে আসামি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে গাংনী থানার চৌগাছা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।পরে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল নামের এক মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি :: মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার মুজিবনগর – আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল একই উপজেলার আনন্দবাস পূর্বাপাড়ার রেজাউল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, শনিবার সন্ধ্যায় আসামি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে মুজিবনগর আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আশিকুর ও এসএসআই উজ্জল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পরে রাসেলের কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মুজিবনগর থানায় হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ