শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ উপলক্ষে মানববন্ধন
ঝালকাঠিতে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ উপলক্ষে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি :: ‘বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাাঁচাও প্রজন্ম’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে তরুণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ এর অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে সড়কে আয়োজিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ’ উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘দায়ী’ শিল্পোন্নত দেশসহ বিশ্বির প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানানো হয়।
সনাক সহসভাপতি ও জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে প্রেস ক্লাব সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক, একাত্তরে চেতনার সেক্রেটারি সৈয়দা মাহফুজা মিষ্টি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, ইয়েস দলনেতা পার্থ হাওলাদার, স্কাউটস প্রতিনিধি জুবায়ের রহমান, ‘ইয়ুথ ফর ক্লিন’ প্রতিনিধি তানজুম হোসেন রিমন এবং সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য সিরাজুল ইসলাম, মো. আবদুল্লাহ, মেহেদী হাসান, মুহাম্মদ আবদুল্লাহ, উজ্জ্বল হোসেন, সাথী শর্মা ও রুবেল হাসান মৃধা প্রমুখ বক্তৃতা করেন।
কর্মসূচিতে তরুণ প্রজন্মের পক্ষ থেকে উপস্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। দাবির মধ্যে রয়েছে : বৈশ্বিক তাপমাত্রঅ বৃদ্ধির হার সীমিত করা, দীর্ঘমেয়াদী জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহায়তার অতিরিক্ত জলবায়ু তহবিল গঠন, জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ন্যায্যতা এবং প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল নির্ধারণ।
সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও বিভিন্ন যুব সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়