শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » আইনজীবি সহকারী এ্যাক্ট পাস না করা হলে আন্দোলনের ডাক
প্রথম পাতা » পাবনা » আইনজীবি সহকারী এ্যাক্ট পাস না করা হলে আন্দোলনের ডাক
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনজীবি সহকারী এ্যাক্ট পাস না করা হলে আন্দোলনের ডাক

---ঈশ্বরদী প্রতিনিধি :: বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাংগঠণিক সফর উপলক্ষে পাবনা জেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার বিকেলে পাবনা জেলা শাখা কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রিয় সহ-সভাপতি এসএম আনিসুর রহমান,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক আবুল হাসেম ইকু। পাবনা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,নাটোর জেলা শাখার সভাপতি বাবর আলী,টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ফরহাদ আলী,বগুড়ার সহসভাপতি মোস্তাফিজুর রহমান,কুষ্টিয়ার সভাপতি আব্দুস সাত্তার,মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ রতন,পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। ব্ক্তারা সরকারকে হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আগামি শীতকালিন অধিবেশনে আইনজীবি সহকারী এ্যাক্ট পাস না করা হলে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। সারা দেশের আইনজীবি সহকারীদের অংশ গ্রহণেঢাকাসহ সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, আইন মন্ত্রী ইতিপূর্বে বার বার আশ্বাস দিয়েও আইনটি পাস করেননি। তবে প্রধান মন্ত্রীর প্রতি বিশ্বাস আছে,তিনি আমাদের সমস্যা বুঝবেন এবং আইনটি পাস করে আইনজীবি সহকারীদের সামাজিক স্বীকৃতি দিবেন। অনুষ্ঠানে কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)