শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রবীণদের গুনী সম্মাননা
প্রথম পাতা » গুনীজন » আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রবীণদের গুনী সম্মাননা
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রবীণদের গুনী সম্মাননা

---রাঙামাটি :: “বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ১ অক্টোবর সকালে রাঙামাটিতে র‌্যালি, আলোচনাসভা ও ১০জন বিশিষ্ট প্রবীণ ব্যাক্তিকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় সকালে এ উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্র চত্বর থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন বিশিষ্ট প্রবীণ ব্যাক্তিকে সম্মাননা প্রদান করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান ও প্রবীণ সংঘের উপদেষ্ঠা ড. মানিক লাল দেওয়ান, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সংঘের সভাপতি নীতিশ দেওয়ান। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রবীণদের পথ অনুস্মরণ করেই আগামীতে নবীনদের আলোকিত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। প্রবীনদের যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েই এ জেলাকে তারা এগিয়ে নিয়ে এসেছে। তাই তাদের অবহেলা করলে চলবেনা। তাদের মানসিক ও শারিরিকভাবে সবসময় সুস্থ রাখতে হবে। এই সুস্থ রাখার কাজটি নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের দায়িত্বে পরে। প্রবীণদের অবহেলার চোখে না দেখে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও যাতায়াত ব্যবস্থাসহ তাদের সকল প্রকার সুযোগ সুবিধার আহ্বান জানান চেয়ারম্যান। তিনি বলেন, সকলের ধর্মে রয়েছে বয়স্কদের প্রতি সম্মান ও যত্নশীল হওয়া। কিন্তু কিছু কিছু পরিবারকে দেখা যায় বাবা-মা বয়স্ক হলে তাদের প্রতি অবহেলা করে তাদের মানসিকভাবে হেনাস্থা করা হয় যা মোটেই কাম্য নয়। প্রবীণদের বিরুদ্ধে বৈষম্য দূর করে প্রবীণদের সমাজের বোঝা মনে না করার আহবান জানান জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি এ অর্থবছরে পরিষদ হতে প্রবীণদের জন্য যে ভবনটি করা হচ্ছে তা শতভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ডীন’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জেলার বিভিন্ন কমিটিতে সক্রিয় থেকে অদ্যবদি সেবামূলক কর্মকান্ডে পরামর্শ প্রদানের জন্য রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, দীর্ঘদিন ধরে জেলার বিশিষ্ট আইনজীবি হিসেবে কাজ করা ও সেবামূলক বিভিন্ন সংস্থায় অবদার রাখায় এ্যাডভোকেট জ্ঞানেন্দু বিকাশ চাকমা, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত থেকে পার্বত্য জেলায় সেবা দেওয়া ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, দীর্ঘদিন খেলাধুলা ও জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত থেকে অবদান রাখায় প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম মাষ্টার ডিগ্রী অর্জনকারী মহিলা ও দীর্ঘদিন সমাজসেবা অধিদপ্তরের বৃহত্তর পার্বত্য জেলার বিভিন্ন পদে কর্মরত থেকে জেলার উপপরিচালক হিসেবে অবসর কালীন সময়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় সমাজসেবা অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক আরতী চাকমা, বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় প্রাক্তন প্রথম শ্রেণী ঠিকাদার ও সমাজসেবী চন্দ্র শেখর খীসা, অবসরকালীন সময়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন উপপরিচালক ডাঃ সুব্রত চাকমা, অবসরে প্রবীন সংঘ’সহ সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রাক্তন কর্মকর্তা প্রদীপ কুমার বড়ুয়া ও সন্তানদেন উচ্চ শিক্ষা গ্রহণ ও প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কুঞ্জলতা ত্রিপুরাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুমোদনের এককালীন চেক জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী এবং বিভিন্ন রোগীদের আর্থিক অনুদান কর্মসূচী থেকে প্রাপ্ত চেক বিতরণ করা হয়।





গুনীজন এর আরও খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক

আর্কাইভ