শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক দলের মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক দলের মানববন্ধন
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক দলের মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা কৃষক দল জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে কৃষকদলের নেতাকর্মীরা ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন স¤পাদক মাহমুদুননবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহিদুজ্জামান শহীদ, জেলা যুবদলের সাধারন স¤পাকদ আব্দুল রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু বকর সিদ্দিক স্বপন, এসএম কামাল, বিপুল কুমার দাস, আব্দুল হাই প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি জানান। তারা বেগম জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দেয়া না হলে আগামী দিনে কঠোর কর্মসূচির ঘোষনা দেয়ার হুশিয়ারি দেন।
গাইবান্ধায় জাতিসংঘ শিশু অধিকার সনদ ও টেকসই উন্নয়ন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধা :: জাতিসংঘ শিশু অধিকার সনদ (সিআরসি) ও টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা  আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও ইউনিসেফ এই কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. রোখছানা বেগম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, ইউনিসেফের সোনিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন প্রমুখ।
কর্মশালায় উল্লেখ করা হয়, জাতি সংঘ শিশু অধিকার সনদ (সিআরসি) ও টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে ১৭টি অভিষ্ট, ১৬৯টি লক্ষ্যমাত্রা ও ২৩২টি সূচকের উপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩০ বছর অতিক্রম করা উপলক্ষে শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা, তাদের উপর নির্যাতন ও শিশু পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে তৎপরতা বৃদ্ধি করা একান্ত অপরিহার্য। তদুপরি শিশু অধিকার সনদে উল্লেখিত শিশুদের অধিকার সমূহ বাস্তবায়নে আরও কার্যকর কর্মপরিকল্পনা করা অত্যান্ত জরুরী বলে উল্লেখ করা হয়।

গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
গাইবান্ধা :: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার একটি র‌্যালী জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে মোছা. জেবুন নাহার।
পরে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাবেক জেলা সভাপতি ডাঃ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এএইচএম মনোয়ার হোসেন লাভলু, জেলা সমাজসেবা বিভাগের সহকারি উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর জয়নুল আবেদীন, আব্দুস সামাদ, আব্দুল মতিন, মাজেদা খাতুন কল্পনা, আনিছুল হক দুলু প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)