শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর-বাঘাবাড়ি ২৫ কিলোমিটার সড়কের দৃশ্যপট বদলে গেছে
প্রথম পাতা » পাবনা » চাটমোহর-বাঘাবাড়ি ২৫ কিলোমিটার সড়কের দৃশ্যপট বদলে গেছে
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর-বাঘাবাড়ি ২৫ কিলোমিটার সড়কের দৃশ্যপট বদলে গেছে

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর হয়ে বাঘাবাড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ছিল মরণফাঁদ। দুর্ঘটনা, বাস-ট্রাক, অটোরিকশার জন্য খাদে আটকে থাকা ছিল নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটতো। দুর্ভোগ ছিল মানুষের নিত্যসঙ্গী।

অবশেষে সে দৃশ্যপট বদলে গেছে। ২৭ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চাটমোহর থেকে ফরিদপুরের ডেমড়া পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের বিটুমিন কার্পেটিং কাজ শেষ হয়েছে। এখন চলছে রি-চেকিংয়ের কাজ। এই সড়ক সংস্কারের ফলে এই অঞ্চলের ১০ লাখ মানুষ এর সুুফল পাবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

পাবনা সড়ক বিভাগের সূত্রানুযায়ী, এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে পাবনার চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর হয়ে বাঘাবাড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সংস্কারের কাজ হাতে নেয়া হয়। এরইমধ্যে কাজটি শেষ হয়েছে। এখন চলছে রি চেকিং। কোথায় কোনো ঘাটতি আছে কিনা তা দেখা হচ্ছে।

ফরিদপুরের বাসিন্দা ইকরামুল হোসেন (৫৮) বলেন, সড়কটি সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম। অবশেষে সড়কটি সংস্কার হয়েছে।
ভাঙ্গুড়ার বাসিন্দা মোঃ জয়নাল হোসেন বলেন, এতো সুন্দর সড়ক আমাদের কল্পনার বাইরে। অনেক দিন ধরে আমাদের এই সড়কটি অবহেলিত ছিল, আমরাতো ভেবেনেই নিয়েছিলাম আমাদের এই সড়কের কোন অভিভাবক নেই। তিনি আরো বলেন, পাবনার টেবুনিয়া চাটমোহর থেকে বাঘাবাড়ী পর্যন্ত সড়কের যে অভুতো উন্নয়ন হয়েছে। তা অকল্পনীয়। তা ছাড়া কাজও খুব সুন্দর হয়েছে।

চাটমোহরের বাসচালক জহির হোসেন বলেন, সড়ক ভাঙার কারণে আগে খুব অসুবিধা হতো এমনকি যাত্রীদের কাছে বকাও শুনতে হতো। এখন ফরিদপুর-ভাঙ্গুড়া-চাটমোহর- সড়ক দিয়ে আমার টুর। এখন সুন্দর সড়ক তৈরি হয়েছে।

প্রকল্পের ঠিকাদার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উন্নত এবং টেকসই মালামাল ব্যবহার করে এই সড়ক নির্মাণ করা হয়েছে। সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয়রা সড়কটির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এই সড়কের সুফল মানুষজন পেতে শুরু করেছে।

পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, শুধু বিটুমিনাস সারফেসিং নয় এই সড়কের দুই দিকে সামান্য ঢালু করা হয়েছে। ফলে সড়কটিতে পানি জমে থাকবে না। সড়কটি টেকসই হবে। তিনি আরো বলেন, ভাঙ্গুড়ার ভেড়ামরায় বৃষ্টির কারণে সড়কের পাশে এক ফুটের মত সামান্য অংশ দেবে গিয়েছিলো পরে সড়ক রি- চেকিংয়ের সময় ঠিকাদার তা সংস্কার করে ঠিক করে দেন।

আটঘরিয়ায় ১৬টি পূজা মন্ডপে পূজা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১৬টি পূজা মন্ডপে দূগা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মী উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা।

আটঘরিয়া পৌরসাভার মধ্যে পূজা মন্ডপগুলো হলো- আটঘরিয়া কেন্দ্রী মাতৃ মন্দির, কেন্দ্রীয় কালি মন্দির, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুরবাড়ী কালি মন্দির, পৌর কেন্দ্রীয় কালি মন্দির, শ্রী শ্রী জাগ্রহ শিব ও কালি মন্দির। মাজপাড়া ইউনিয়নের পূজা মন্ডপগুলো হলো- খিদিরপুর ডাঙ্গাপাড়া দূর্গা মন্দির, খিদিরপুর দক্ষিণপাড়া শ্রী শ্রী শারদীয় দূর্গা মন্দির। চাঁদভা বাচামার দূর্গা মন্দির। দেবোত্তর ইউনিয়নে- গোড়ারী বারোয়ারী দূর্গা মন্দির, আদি দূর্গা মন্দির গোড়রী। একদন্ত ইউনিয়নে- একদন্ত বারোয়ারী দূর্গা মন্দির, শিবপুর কদিম বগদী বারোয়ারী দুর্গা মন্দির। লক্ষীপুর ইউনিয়নে- লক্ষীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর দূর্গা মন্দির।

মন্দিরে মন্দিরে ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও একাধিক বার মাটির প্রলেপ দেওয়া হয়েছে। তবে মৃৎশিল্পীদেও একন আর দম ফেলার সময় নেই। উপজেলা পূজা পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর নিরোদ কর্মকার নিরু জানান, মূর্তি তৈরির ব্যবহৃত সরঞ্জামাদির মূল্যবৃদ্ধি পাওয়ায় এখন অনেক খচর বৃদ্ধি পেয়েছে। প্রকার ভেদে মূর্তি ২৫ থেকে ৩০ হাজার টাকা হয় এবং তার বেশিও। এছাড়া প্রতিমার পোশাক পরিচ্ছেদ যেমন- জর্জেট শাড়ী, হরেক রকমের পুতি, চুমকি, ডাইমন্ড পুতি, গোল্ড চুমকি, সিটি গোল্ড এর গহনা এধরনের সাজ সজ্জা কিনে আনতে ২৫-৩০ হাজার টাকা লেগে যায়। দূর্গা পূজা উৎসবে মূর্তি তৈরিতে যেমন প্রতিযোগিতা হয় তেমনি গেট ও প্যান্ডেলের সাজ সজ্জা আলোক সজ্জা দূর্গাৎসবে আর ও প্রানবস্ত করে তোলে।
পূজা পরিষদের সাধারণ সম্পাদক নরেশ সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবছরও জাকজমক ভাবে শারর্দীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সর্বোপরি প্রশাসন সব সময় সগাগ আছে এবং থাকবে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, প্রতিবরের ন্যায় এবারও শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের যেন নিবিগ্নে ও আনন্দে সুন্দর পরিবেশে পালন করতে পারে এজন্য আমরা সব ব্যবস্থা করব।





আর্কাইভ