শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ

---ঝিনাইদহ প্রতিনিধি :: দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবী ও আরবার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ রবিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করে তারা। সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় পুলিশের বাঁধায় তারা রাস্তায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের ভিতরে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধি চুক্তি বাতিল, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েট ছাত্র আরবার ফাহাদ হত্যাকারিদের শাস্তির দাবি জানান। সেই সাথে তাদের শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধার নিন্দা জানান।

প্রধান শিক্ষককে অবশেষে মেহেরপুরে বদলী
ঝিনাইদহ ;: ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতির দায়ে বদলী করা হয়েছে। ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে বদলী করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক তার দপ্তরের এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.১৬.১৫১০) আজ রবিবার (১৩ অক্টোবর) মধ্যে বিমক্ত হবেন বলে নির্দেশ প্রদান করেন। তবে প্রধান শিক্ষক মিজানুজ্জামান গতকাল পর্যন্তও দায়িত্ব হস্তান্তর না করে অফিস করেছেন বলে তিনি নিজেই জানান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক-১ আমিনুল ইসলাম টুকু খবরের সত্যতা নিশ্চিত করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা পরিচালকের অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তি করেন প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এ বিষয়ে কয়েকজন ছাত্র অভিভাবক লিখিত অভিযোগ করলে সরেজমিন তদন্তে বিষয়টি প্রমানিত হয়। তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠালে সেখান থেকে মিজানুজ্জামানকে গত ১০ অক্টোবর শাস্তিমুলক বদলী করে মেহেরপুর পাঠানো হয়। অভিযোগ উঠেছে এ সংক্রান্ত ফাইল খুলনা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসে পাঠালে অর্থের বিনিময়ে পরিচালক ড. আব্দুল মান্নান ধামাচাপা দেন। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে এই বদলীর আদেশ কর্যকর হয়।

১০ বছর পর কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি করার সিদ্ধান্ত
ঝিনাইদহ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কালীগঞ্জ পৌর কমিটি ও উপজেলা কমিটির পৃথক বর্ধিত সভা ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়। পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান ও উপজেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস.এম মশিয়ুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, আক্তরুজ্জামান, জাহিদুজ্জামান মনা ও এ্যাড. কামাল আজাদ পান্নু। কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী কালীগঞ্জ উপজেলা এবং পৌর কমিটি দীর্ঘ ১০ বছর পরে ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সনাকের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে সনাকের সভাপতি সায়েদুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সুজনের সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কথন সাংস্কৃতিক সংসদ (কসাসের) সভাপতি উম্মে সায়মা জয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, আবরার হত্যাকান্ড বাক্স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত দাবী করে দ্রুত এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঝিনাইদহ :: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ শ্লেগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, সেলিম রেজা, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বজলুর রশিদ, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা নিজাম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দুর্যোগ মোকাবেলায় নিয়ম মেনে অবকাঠানো নির্মাণ ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ