শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » অনিয়ম করায় পাকশী রেলওয়ে বিভাগের ট্রেন চালকসহ দু’জন বরখাস্ত
প্রথম পাতা » পাবনা » অনিয়ম করায় পাকশী রেলওয়ে বিভাগের ট্রেন চালকসহ দু’জন বরখাস্ত
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনিয়ম করায় পাকশী রেলওয়ে বিভাগের ট্রেন চালকসহ দু’জন বরখাস্ত

---ঈশ্বরদী প্রতিনিধি :: ট্রেন চালানোতে মারাত্মক ও ক্ষমার অযোগ্য অনিয়ম করায় রেলওয়ে পাকশী বিভাগের ট্রেন চালক ও শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান এবং সহকারী ট্রেন চালক আহসান উদ্দিন আশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এঘটনার পর পাকশীর এইএন মোঃ শিপন আলীকে আহবায়ক করে তিন সদস্য করে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে পাকশীর ডিএমই লোকো আশিষ কুমার মন্ডলের অফিসের একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে,ঈশ্বরদী,পাবনা ও রাজশাহীর মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনটি খালি র‌্যাক নিয়ে প্রতিদিন সকালে ঈশ্বরদী থেকে পাবনা স্টেশনে গিয়ে অবস্থান করার পর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। নিয়মানুযায়ি ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে ছাড়ার আগে ট্রেন চালক ও সহকারী ট্রেন চালককে ঈশ্বরদী স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্রেন পরিচালকের সাথে দেখা করে নির্দিষ্ট খাতায় স্বাক্ষর করার পর পরিচালকের অনুমতি নেওয়ার কথা। কিন্তু তারা খাতায় স্বাক্ষর ও পরিচালকের অনুমতির তোয়াক্কা করেননি। এমনকি চালক ছাড়াই সহকারী চালক ট্রেনের খালি র‌্যাক নিয়ে পাবনা স্টেশনে গিয়ে অবস্থান করেন পাবনা স্টেশন থেকে যাত্রী ভর্তি করে নির্দিষ্ট সময়ে রাজশাহী স্টেশনে গিয়ে পৌঁছায়। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথে তাদের অনিয়ম ধরা পড়লে ঐ দু’জনকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকেসাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।





আর্কাইভ