শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে হারিয়ে যাচ্ছে হাটের জৌলস
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে হারিয়ে যাচ্ছে হাটের জৌলস
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে হারিয়ে যাচ্ছে হাটের জৌলস

---পাবনা প্রতিনিধি :: গ্রাম বাংলার ঐতিহ্য এবং গ্রামের মানুষের ফসলী জমিতে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের প্রধান মাধ্যম হাটের সেই পুরনো জৌলুস আর নেই। গ্রাম গঞ্জের মধ্যে ছোট ছোট বাজার, হাটে যাওয়া আসার যোগাযোগ মাধ্যমের রাস্তাগুলোর দূরবস্থা, হাটে আগত মানুষের নিরাপত্তার অভাবসহ হাট ইজারাদার লোকদের লাগামহীন খাজনা আদায় হাটের দুরবস্থার প্রধান কারণ।

পাবনার চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) হাট জেলার মধ্যে অন্যতম ও ঐতিহ্যগত ভাবে শত বছরের পুরাতন একটি হাট। এ হাটে কাঁচা তরিতরকারি থেকে শুরু করে গরু মহিষসহ সর্ব প্রকারের ফসলাদী ক্রয় বিক্রয় হয়ে থাকে। সপ্তাহে একদিন রবিবার ভোর থেকে শুরু হয় ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রীর সারাদিন ব্যাপি কেনা বেচা। কাগজে কলমে ৫ একর ৩০ শতকের বিশাল এই হাটের পরিধি থাকলেও অবৈধ দখল আর উপজেলা প্রসাশনের জায়গা লিজ দিয়ে দোকান বরাদ্দ দেয়ায় ক্রমশ হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। প্রায় কোটি টাকার সরকারি রাজস্ব দিয়ে হাটটি ইজারা গ্রহণ করা হলেও হাটের জায়গার সংকীর্ণতা ও দখলদারদের ক্রমশ দখলদারিত্বে আকার অনেকটা ছোট হয়ে গেছে। এছাড়া হাটের সমস্ত এলাকা জুড়েই সংষ্কারের অভাবে ও অবস্থাপনায় ক্রেতা বিক্রেতাদের অভিযোগের অন্ত নেই।

এক যুগ আগেও এই হাটে ক্রেতা বিক্রেতাদের আগমনে থইথই করতো মানুষ। সপ্তাহে রবিবার হাটের দিনে আশপাশের ৩/৪ কিলোমিটার দুর থেকেও হাটে আগত মানুষের গুম গুম শব্দ শোনা যেতো। স্থানীয় ব্যবসায়ীরা এই হাটকে কেন্দ্র করে সকল কর্ম ব্যস্ততা ফেলে এদিন ব্যবসায়ীক কাজে নিয়জিত হয়ে উৎবৃত্ত টাকা উপার্জন করতে দিন ব্যাপী ব্যস্ত সময় পার করতো। কিন্তু কালের বিবর্তনে নানা প্রতিকুলতায় আজকের এই ঐতিহ্যবাহী হাটটি ক্রমশ স্থিমিত হয়ে পড়েছে। এখন হাটে আর নেই সেই আগের মতো মানুষের পদচারনা, নেই হাটের সেই জৌলুস।

জগতলা গ্রামের হাটে আগত মোঃ আশরাফ আলী বলেন, আগের সেই জমজমাট রেলবাজারের (অমৃতকুন্ডা) হাট আর নেই। ছোট বেলায় বাবা যখন হাটে আসার জন্য বাড়ি থেকে রেব হতেন, সে সময় তার সাথে হাটে আসার জন্য কান্না কাটি করতাম। বাবা বাধ্য হয়ে আমাকে হাটে নিয়ে আসতেন। হাটে আসার পরে একটি বারের জন্যও তিনি চোখের আড়াল করতেন না আমাকে। কারণ এতো ভীরের মধ্যে যেন হারিয়ে না যাই। আর এখন হাটের মধ্যে হারিয়ে যাওয়া তো দুরের কথা ভিতরে ফুটবল খেলা যায়।

হাটের এমন দুরবস্থার নিয়ে হাট ব্যবসায়ীরা বলেন, আজকাল গ্রামে গঞ্জের মধ্যেও ছোট ছোট বাজার ও বড় হাটের বিপরীতে আশপাশের বিভিন্ন এলাকায় ছোট ছোট হাটের উৎপত্তি হওয়ার কারণে এই হাটের দূরবস্থা। তাছাড়া হাটের মধ্যে প্রবেশ পথ বেড়োনের রাস্তা স্বল্পতায় বাইরের অনেক ব্যবসায়ীরাই এই হাটে আসতে অনীহা প্রকাশ করছে। হাটের উন্নয়নে বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে উন্নয়ন কাজে ব্যবহার না হওয়ায় বর্তমানে হাটের যে অবস্থা তাতে করে হাটে আগত ছোট বড় ব্যবসায়ীরা এই হাট বিমুখ হচ্ছে। এছাড়াও গ্রামে উৎপাদিত ফসলাদী কৃষক সরাসরি শহরের মিল কিংবা বড় ব্যবসায়ীদের আড়তে গিয়ে বিক্রি করায় তারা হাটে নিয়ে আসে না। সব মিলে বিশেষ কোন পণ্য ক্রয় বিক্রয় করতে যা কিনা হাট ছাড়া সম্ভব নয় এমন কিছু পণ্যর জন্যই মানুষ হাটে আসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)